‘বুড়ো বয়সের শখ’, ফ্ল্যাটের বারান্দায় ‘মানিকে মাগে হিথে’ গানে নেচে নেট দুনিয়া কাঁপালেন শ্রীলেখা

টলিউডের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইদানিং বেশ খারাপ সময়ই যাচ্ছে তাঁর। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। আক্র এর মধ্যেই পথকুকুরদের ভালোবাসেন বলে নিজের আবাসনের প্রতিবেশীদের রোষের মুখে পড়েন তিনি।

তবে মন খারাপের মধ্যেও ভালো থাকার একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। গতকাল শরীরচর্চার সময় জিম থেকেই বিশ্বব্যাপী ভাইরাল হয়ে পরা ‘মানিকে মাগে হিথে’ গানে নাচার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছিলেন মনের কথা। সাথে ক্যাপশনে লিখেছিলেন, ‘দেখি পারি কি না? বুড়ো বয়সের শখ আর কি, কাউকে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ  নয়’।

তাঁর এই ভিডিওতে তকাকে হালকা গুনগুন করে গান গাইতে আগিতে অল্প একটু নাচতে দেখা যায়। তাঁর এই ভিডিওতে কমেন্ট করে একজন লেখেন, “ছোট্ট থেকেই তোমার ফ্যান। তুমি একদমই বুড়ো নও, বুড়ো হোক তোমার শত্রু”।

সেই কথা মতোই এবার নিজের ফ্ল্যাটের বারান্দাতেই ‘মানিকে মাগে হিথে’ গানের তালে পা মেলালেন অভিনেত্রী। সেই নাচের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। তাঁর এই নাচ দেখে প্রসংসাই করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “ফালতুই চিন্তা করছিলেন। দারুণ হয়েছে”। আবার একজনের মতে, “দৃষ্টিনন্দন নাচ। তবে দুরের লম্বা বাড়ির জানলা দিয়ে অনেক জোড়া চোখ (নিন্দুক) লুকিয়ে লুকিয়ে দেখছে”।

উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এসে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রীলেখা।, তিনি জানান যে পথকুকুরদের ভালোবাসার জন্য আবাসনের প্রতিবেশীদের থেকে তাঁকে হেনস্থা হতে হয়েছে। তারা এমন হুমকিও নাকি দিয়েছে যে তারা কুকুরদের বিষ খাইয়ে মেরে ফেলবে ও অভিনেত্রীর ঘরের সামনে নোংরা আবর্জনা ফেলে দিয়ে যাবে।

RELATED Articles