সম্প্রতি জানা গিয়েছে যে রাজ্যে অ্যাল’কোহল এর দাম অনেকটাই কমিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অথচ রাজ্যে পেট্রোপণ্যের শুল্ক কমানো হয়নি যার জেরে পেট্রোল-ডিজেলের দাম এখনো রাজ্যে ১০০’র কোঠাতে ঘোরাফেরা করছে। এই নিয়ে তুমুল ক্ষিপ্ত বিরোধীরা যার জেরে আজ বিধানসভায় সৃষ্টি হল তুমুল হট্টগোলের।
বিধানসভায় বিরোধী বিজেপির দলনেতা আজকে বাকি বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াকআউট করে বেরিয়ে যান। তার প্রতিবাদে দুটো মূল বিষয় ছিল এক রাজ্যে কেন পেট্রোপণ্যের উপর শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না এবং মদের দাম কেন কমানো হল।
শুভেন্দু অধিকারীর দাবি করেছেন যে,”রাজ্য সরকার নিত্য নতুন ম’দ এনে এবং দাম কমিয়ে সমাজকে বিপথে চালিত করছে। সমস্ত বিজেপি মহিলা বিধায়ক এর বিরোধিতায় বিধানসভায় মুলতুবির প্রস্তাব আনেন। কিন্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এর সঠিক উত্তর দেননি।”
এছাড়াও শুভেন্দুর আরো দাবি, “রাজ্যে ২কোটি বেকার। মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী হিন্দু ওবিসি সম্প্রদায়ের চাকরি পাচ্ছে এক বিশেষ সম্প্রদায়। ২০১৪ সাল থেকে বন্ধ এসএসসি, টেট এবং প্রাইমারি। আপার প্রাইমারিতে দুর্নীতির জেরে রেজাল্ট বেরিয়েও নিয়োগ বন্ধ! যুবকদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার।”





