কথা রাখলেন মোদী! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী, ঢুকলো কিনা দেখে নিন

দেশের অনেক মানুষের মাথার উপরেই নেই পাকা ছাদ। সেই সকল মানুষের মাথার ছাদ বানিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মদেই চালু করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প। এই লক্ষ্যেই এবার সাধারণ মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার উদ্দহ নেওয়া হল। এই  যোজনায় ত্রিপুরাবাসীকে ৭০০ কোটি টাকা পাঠালেন নরেন্দ্র মোদী।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে এই টাকা পাঠিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”এই টাকা প্রদান ত্রিপুরার মানুষকে আরও উৎসাহিত করল”। তিনি বলেন, “ত্রিপুরার মানুষ গরীব, ত্রিপুরার মানুষ এসব বলার মতো কোনও জায়গা ত্রিপুরায় নেই। এখন এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার পুরোদমে স্বচ্ছতার সঙ্গে উন্নয়নের কাজ করে চলেছে”।

মোদী আরও বলেন, “আগে নদী দেশের পশ্চিম ও উত্তর থেকে পূর্বে আসত। কিন্তু উন্নয়নের নদী এখানে আসার আগেই থেমে যেত। টুকরো টুকরো ভাবে দেশের উন্নয়ন দেখা যেত। আজ গোটা দেশ Ek Bharat, Shreshtha Bharat’ এর সাক্ষী। ত্রিপুরাও এর থেকে কোনও ভাবেই বাদ পড়েনি। আগে একসময় ত্রিপুরাবাসীর মনে হত, তাঁরা বঞ্চিত, কিন্তু এখন আর সেই জায়গা নেই। উন্নয়নকে এখন অখণ্ড দেশের সমার্থক বলেই মনে করা হয়”।

এই যোজনার জেরে সুবিধাভোগীরা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যান কেন্দ্রের তরফে। রবিবার ৭০০ কোটি টাকা পাঠিয়ে এই যোজনার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকলকে পাকা বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২২-এর মধ্যে সকলকে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে।

এই যোজনার আওতায় সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হবে ২ লক্ষ টাকা। এই যোজনার অর্থের ৬০ শতাংশ দেবে কেন্দ্র ও বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। আর কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে ১০০ শতাংশ টাকাই কেন্দ্র সরকার দেবে।

RELATED Articles