বাবার কোলে চড়েই ওয়ার্ম-আপ সারছে ইউভান, মিষ্টি এই ভিডিও দেখে মন গলবে আপনারও

এক বছর বয়স পেরিয়েছে ইউভান। ইতিমধ্যেই তার নানান কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজ বা শুভশ্রী, কেউই ছেলের কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভোলেন না। সকলের মধ্যে থেকেই যেন একটু একটু করে বাড়ছে সে।

ইউভান ছোটো থেকে সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রাজ-শুভশ্রীর অনুরাগীদের ক্রেজ চোখে পড়ার মতো। ইউভানের প্রথমবার দাঁড়ানোর ভিডিও হোক বা প্রথম পার্টি করা, বা কোনও উৎসবে ইউভানের ভিডিও, সবই নেটিজেনরা খুব ভালোবেসেই আপন করে নেন।

কিছুদিন আগেই মা-বাবার সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছে ইউভান। সেখানে বিচে মা-বাবার সঙ্গে চুটিয়ে আনন্দ করার ভিডিও-ও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ইউভানকে দেখা গেল একেবারে অন্য রূপে। এতটুকু বাচ্চা, আর সে নাকি শরীরচর্চা করছে।

হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই একটি ভিডিও শেয়ার করলেন খোদ রাজ চক্রবর্তীই। ভিডিওতে দেখা যাচ্ছে, খাট ধরে ইউভান চিন-আপ করছে আর তাকে কোলে ধরে রয়েছে রাজ নিজেই। আর ইউভানও বেশ মজা পেয়েই খাট ধরে ওঠানামা করছে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

মিষ্টি এই ভিডিও ভাইরাল হতে সময় নেয় নি। এই ভিডিওতে কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই। নানান মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে উঠেছে রাজ চক্রবর্তীর কমেন্ট বক্স।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles