টলিউডের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। দীর্ঘদিন ধরেই টলি পাড়ার চেনা মুখ বনি। একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সাফল্য পেয়েছেন ধারাবাহিক ভাবে। এবার তাকে ঘিরেই সম্প্রতি রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গত বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। সকলকে অবাক করে দিয়ে তিনি পদ্ম শিবিরে নাম লেখান। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীদের একাধিক সেলিব্রেটিদের সাথে তিনিও যোগদান করেন। কিন্তু রাজনৈতিক ভাবে পর্যদুস্ত হওয়ার পর দলের কর্মকাণ্ডে আর তাকে দেখা যায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে একাধিক তারকা অভিনেতা অভিনেত্রী দল ছাড়ার পর এবার বনি সেনগুপ্ত বিজেপি ছাড়ছেন।
বনি সেনগুপ্ত মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌসানী মুখার্জি তৃণমূল কংগ্রেসের সমর্থক। কৌসানি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণনগর থেকে। সেই সময় অভিনেতা বনি সেনগুপ্ত জানান ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগই নেই। তিনি জানিয়ে ছিলেন, বাড়ির ভিতরে রাজনীতিটাকে আমরা কেউ-ই ঢোকাবো না।
বর্তমানে তার রাজনৈতিক অবস্থান কি? এই বিষয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন করা হলে তিনি জানান ”এই নিয়ে এখনও কোন সিদ্ধান্ত আমি নিইনি। জানি না ঠিক করব!’ বর্তমানে বোলপুরে শুটিং এ ব্যাস্ত আছেন তিনি। রাজা চন্দ পরিচালিত আম্রপালি সিনেমার শুটিং চলছে।
পাশাপাশি তার হাতে এখন একাধিক কাজ ও রয়েছে। তবে কি বি জে পি ছেড়ে কাজে মনোনিবেশ করতে চাইছেন অভিনেতা বনি সেনগুপ্ত?সূত্রের খবর অভিনেতার তালিকায় রয়েছে, ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’র মতো ছবি। জানা গিয়েছে, বোলপুর থেকে ‘আম্রপালি’র ছবির শুটিং সেরে বনি উড়ে যাবেন বাংলাদেশে।তার প্রেমিকা কৌশানির সঙ্গে জুটি বেঁধে সেখানে শুটিং করবেন নতুন ছবি।
View this post on Instagram





