বেশ কিছুদিন ধরেই বলিউডে জল্পনা চলছে যে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। জানা যাচ্ছে যে আগামী ৭ই ডিসেম্বর কোন বড়োসড়ো রাজস্থানী প্যালেসে হবে তাদের বিয়ে। তবে এর মধ্যে অভিনেতা দিদি আবার জানিয়ে দিয়েছেন যে বিয়ে হচ্ছে না। তাই আসল ঘটনাটা কী তা কিছুতেই জানা যাচ্ছে না।
তবে জানা গেল ভিকি কৌশল কে ছেড়ে প্রাক্তন প্রেমিক সালমান খানের গলাতেই মালা দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হঠাৎ এই খবরে হকচকিয়ে গিয়েছেন ভাইজান এর ভক্তরা। অনেকে খুশি হয়েছেন আবার অনেকে অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঘটছে বিয়ের সেই মুহূর্তের ছবি এবং ভিডিও।
আসল ব্যাপারটা কী? আসল ব্যাপারটা আর কিছুই নয় যে ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হয়েছে তা আসলে দুজনের অভিনীত ভরত সিনেমার একটি দৃশ্য। এই সিনেমাতে ক্যাটরিনা কে বিয়ে করেছিলেন সালমান খান।সেই সিনেমারই কিছু দৃশ্য এখন বর্তমানে ভাইরাল হয়েছে যা দেখে মনে হচ্ছে যে ক্যাটরিনা কাইফ সত্যি সত্যি বিয়ে করেছেন সালমান খানকে। এখন ক্যাটরিনা কাকে বিয়ে করেন সেটাই দেখার।






