‘গব্বরের চাকরিটা গ্রেগ চ্যাপেলকেই দাও’, দাদাগিরির মঞ্চে কথা বলে তো হইচই ফেলে দিলেন সৌরভ গাঙ্গুলী!

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি, যেখানে মহারাজ সৌরভ গাঙ্গুলীর তুখোড় সঞ্চালনা দেখে আমরা সকলেই মুগ্ধ। দাদার রসবোধ যেমন আমাদেরকে মাতিয়ে রাখে সে রকমই তার বিভিন্ন বিষয়ে জ্ঞান ও আমাদেরকে অভিভূত করে। তবে এবার দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলী যা বললেন তা এককথায় বাপি বাড়ি যা।

আজ শনিবার দাদাগিরির মঞ্চে মহানায়কের স্মৃতিচারণ উপলক্ষ্যে স্পেশাল এপিসোড দেখা যাবে। সেখানেই আসবেন সোনালী চৌধুরী ভাস্কর চট্টোপাধ্যায় রা। নতুন মা সোনালী চৌধুরী দাদাগিরিতে এসে সৌরভকে কয়েকটি প্রশ্ন করবেন।

শোলে সিনেমাতে দাদা যদি ভারতীয় ক্রিকেট দলের বিভিন্ন মানুষকে অভিনয় করতে দেখতে চান তাহলে কাদের কাদের দেখবেন বলে প্রশ্ন করেছিলেন সোনালী। জয় অর্থাৎ অমিতাভ বচ্চনের চরিত্রে নিজেকে দেখতে চান মহারাজ।

বীরুর চরিত্রে অর্থাৎ ধর্মেন্দ্রর জায়গায় তিনি দেখতে চান বীরেন্দ্র শেহবাগ কে। এরপরই মোক্ষম প্রশ্নটি করে বসেন সোনালী। তিনি প্রশ্ন করেন যে গব্বর সিং এর ভূমিকায় কাকে দেখতে চান দাদা? সৌরভ তখন সবারই উত্তর দেন যে গ্রেগ চ্যাপেলকে ছাড়া এই রোলে কাউকে মানাবে না। যা শুনে করতালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ। তবে সেইসঙ্গে সৌরভ কিন্তু জানিয়ে দিয়েছেন বাসন্তী কাকে সাজানো সেকথা এখনো তিনি ঠিক করতে পারেননি। দেখুন সেই ভাইরাল প্রোমো।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles