সেকি কাণ্ড! মিষ্টি খেতে খেতে মুখের একী অবস্থা করে ফেলেছেন ভাস্বর চট্টোপাধ্যায়?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন। বাবা লোকনাথ চরিত্রে অভিনয় করার পর তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। বর্তমানে অভিনেতাকে কোন সিরিয়ালে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু তাকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ কর্মে দেখা যাচ্ছে অবশ্যই।

করোনা পরিস্থিতিতে বিভিন্ন দুঃস্থ মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। তাদেরকে খাইয়েছিলেন।যৌ’নকর্মী সন্তানদের পুজোর উপহার দিয়েছিলেন এবং যৌ’নকর্মীদের দিয়েছিলেন শাড়ি। সব মিলিয়ে নিজেকে সমাজসেবামূলক কাজ কর্মে ডুবিয়ে রাখতে ভালোবাসেন ভাস্বর চট্টোপাধ্যায়।

সেইসঙ্গে ভালোবাসেন সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতে। সম্প্রতি গ্যাংটক বেড়াতে গিয়েছেন অভিনেতা তার বাবার সঙ্গে। সেখান থেকেই এক মজাদার ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে মিষ্টি খেতে খেতে মুখ ফুলিয়ে ফেলেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। একটার পর একটা মিষ্টি তিনি মুখে দিচ্ছেন আর তার মুখ ফুলে ঢোল হয়ে গেছে। তাকে দেখতে লাগছে ভারী অদ্ভুত। আসলে গোটা ব্যাপারটা কিছুই নয়, সবকিছু একটি স্পেশাল এফেক্টের খেলা। স্পেশাল এফেক্ট প্রয়োগ করে এই ভিডিওটি তৈরি করেছেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে মুহূর্তে ভাইরাল হয়ে গেছে।
আপনিও দেখুন তার সেই বিখ্যাত ভিডিও:

 

View this post on Instagram

 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles