খবর 24×7 নিউজ ডেস্ক, ২২ ডিসেম্বর, ২০১৮
জানুয়ারিতে খুলতে চলেছে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো,আর তাতেই দুই তারকা ফুটবলারকে সই করার কথা জানিয়ে দিল কলকাতার আইএসএল ফ্র্যাঞ্চাইজি এটিকে। তাদের মধ্যে একজন হলেন ভারতীয় ফুটবলের তারকা ডিফেন্ডার প্রীতম কোটাল এবং অপরজন হলেন এডু গার্সিয়া।
ভারতীয় ফুটবলে ডিফেন্ডার হিসেবে খেলা প্রীতম কোটাল গত কয়েকবছর থেকে দারুন ফর্মে রয়েছেন। এর পূর্বে দুটি মরশুম তিনি খেলেছেন দিল্লী ডাইনামোজের হয়ে। ২০১৪-১৫ তে মোহনবাগানের আই লিগ জয়ী দলেও ছিলেন প্রীতম এবং বলা বাহুল্য মোহনবাগানের সেই জয়ে প্রীতমের অবদান নিছকই কম ছিল না। তাই এবারে দলের পরিস্থিতির কথা মাথায় রেখেই ভালো মানের অর্থাঙ্কের প্রস্তাব দ্বারা প্রীতম কোটালকে দলে টেনে নিল এটিকে।
তবে শুধু প্রীতম-ই নয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটিকে সই করাতে চলেছে এডু গার্সিয়াকেও। একদা বেঙ্গালুরুতে খেলা এডু-কে রেকর্ড অঙ্কের অর্থ দ্বারা কিনে নিয়েছিল চীনের গ্রিনটাউন ক্লাব। এবারে ফের ২০১৯ এর ট্রান্সফার উইন্ডোয় এডু ফিরতে চলেছেন ভারতীয় ফুটবলে এটিকের জার্সি গায়ে চাপিয়ে।





