বলিউডে একবার অভিনয় করার সুযোগ পেলে তা সাধারণত ছাড়তে চান না কেউই। বাণিজ্য নগরীর প্রতি মানুষের যে কী অমোঘ আকর্ষণ এখনও বোঝা যায় না।একবার বড় পর্দায় মুখ দেখাবেন বলে কত মানুষ মুম্বাইয়ের রাস্তায় পড়ে থাকেন দিনের পর দিন। তাদের মধ্যে কিছু জন সফল হয় আবার কিছু জন ব্যর্থ হয়ে ফিরে যান নিজেদের ঘরে।
আজকে আপনাদেরকে এমন অভিনেতার কথা বলব যিনি নিজের সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসেছিলেন বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে।তার আসল নাম বললে হয়তো আপনারা চিনবেন না কিন্তু তার চরিত্রের নাম বললে তাকে এককথায় সবাই চেনে। তিনি হলেন আমাদের সবার প্রিয় এসিপি প্রদ্যুমান। সিআইডি সিরিয়াল এ তার চরিত্র এক অনন্য রূপ নিয়েছে। বাকি চরিত্রদের মধ্যে হয়তো এসেছে বদল কিন্তু এসিপি প্রদ্যুমান এর চরিত্র কোনদিনও বদলায়নি। এই চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন শিবাজী সতম।
কিন্তু শিবাজীর আগের জীবনের কথা কি আপনাদের জানা আছে? শিবাজী কিন্তু বলিউডে আসার আগে ছিলেন একজন সরকারি কর্মচারী। তিনি ছিলেন এক ব্যাংকের ক্যাশিয়ার। বলিউডে ডাক পাওয়ার পর তিনি সেই ব্যাংকের চাকরি ফেলে চলে আসেন মুম্বাইতে নিজের ভাগ্য পরীক্ষা করতে। বিভিন্ন সিনেমাতে তিনি অভিনয় করলেও সিআইডিতে এসিপি প্রদ্যুমান এর চরিত্র তাকে দেখা আকাশছোঁয়া জনপ্রিয়তা। আজও তাকে সেই চরিত্রে দেখে যাচ্ছে সকলে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!