চলে এল বাদাম কাকুর নয়া গান ‘আমি বাদাম বেচে খাই’, হুড়মুড়িয়ে ভাইরাল ভিডিও

যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তাদের কান আর চোখ এই কয়েকদিনে অভ্যস্ত হয়েছে একটি ভিডিওতে যা হল বাদাম বাদাম কাঁচা বাদাম গান। দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকরের লেখা এবং গাওয়া’বাদাম বাদাম’গান এখন তুমুল জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। যে যেখানে পারছে এই গান গাইছে। সকলে মিলে রিল ভিডিও বানিয়ে পোস্ট করছেন। অনেকে আবার এই গানের রিমিক্স তৈরি করেছেন।

জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা আবার এই গানে ভিডিও বানিয়ে এই গানকে আরো ভাইরাল করে দিয়েছেন। তিনি দুবরাজপুরের গ্রামে গিয়ে ভুবন বাদ্যকরের সঙ্গে ভিডিও বানিয়ে নতুন করে শোরগোল ফেলেছেন। আর এবার বাদাম কাকু নতুন গান গেয়ে বাজারে আবার হৈচৈ ফেলে দিলেন।

সম্প্রতি ফেসবুকে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাদাম কাকুকে অনুরোধ করা হচ্ছে নতুন গান গাইতে। তাই খালি গলায় গানটা ধরেছেন তিনি যার ট্যাগলাইন হল ‘আমি বাদাম বেচে খাই’। তিনি গানের মাধ্যমে এও বোঝাচ্ছেন যে, তাকে যেন আর গান গাইতে কেউ অনুরোধ না করে তাহলে তার মাথা ঘুরে যাচ্ছে।তার এই গান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাই বাদাম কাকুর যে গান থেকে ছুটি নেই এ কথা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর