মাসে বেতন পাচ্ছেন ৬০ হাজার টাকা করে, অথচ মাধ্যমিকে কতগুলো বিষয় তা বলতে পারছেন না শিক্ষিকা! দেখুন অবাক করা এই ভিডিও

শিক্ষক শিক্ষিকা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা বড় হয়ে কী হব তার অনেকটা নির্ভর করে শিক্ষক শিক্ষিকার ওপর। সমাজের ধারক ও বাহক হলেন শিক্ষক শিক্ষিকারা। সেখানে একজন শিক্ষক শিক্ষিকাই যদি সামান্য বিষয় বলতে না পারেন তাহলে দেশের অবস্থা কী হবে একবার ভেবে দেখেছেন?

আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের এরকমই শিক্ষাব্যবস্থার হাল যেখানে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের থেকে কম জানেন। বিহারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষকদের হরতাল করার পর সরকারি নিয়ম অনুযায়ী হাই স্কুলের পরীক্ষার মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয় উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। অর্থাৎ মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকের খাতা তারা দেখবেন যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান। এমতাবস্থায় একটি সমীক্ষা করা হয়েছিল যে তারা বিষয়গুলি কতটা জানেন সেটা দেখতে। তার যা ফলাফল বেরিয়েছে তা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে।

https://youtu.be/km2giI5hQ0k

একজনকে সোশ্যাল সায়েন্সের খাতা দেখতে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভারতের মৌলিক অধিকার কী কী? তিনি তার উত্তর দিতে পারেন নি। একজনকে বিজ্ঞানের খাতা দেখতে দেওয়া হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল প্রকার সংশ্লেষ বলতে কী বোঝানো হয়? ফারমেন্টেশন কী?চিনির সংকেত কী? গ্লুকোজের সংকেত কী? নিউটনের দ্বিতীয় সূত্র কী? আলুর বোটানিক্যাল নাম কী?তিনি কিছুই উত্তর দিতে পারেন নি। ফলে বুঝতেই পারছেন প্রতিবেশী রাজ্যের শিক্ষার হাল কী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles