হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বিপিন রাওয়াতের, দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ মমতার, টুইট রাহুল-কেজরিওয়ালের

আজ, মঙ্গলবার দুপুরে তামিলনাড়ুর সুলুর এয়ারবেস থেকে সেনা আধিকারিকদের নিয়ে কোয়েম্বাটোরের ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস কলেজের দিকে যাচ্ছিল অত্যাধুনিক এম-১৭ হেলিকপ্টার। নীলগিরি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই কুন্নুরের কাছে ঘন জঙ্গলে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

জঙ্গলের উপরেই ভেঙে পড়ে বিমানটি। এরপর এতে আগুন লেগে যায়। এই হেলিকপ্টারে ছিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ আরও অন্যান্য সেনা আধিকারিক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিপিন রাওয়াতের। ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়।

দুর্ঘটনার খবর পেয়েই টুইট করে দুঃখপ্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও কপ্টারে উপস্থিত বাকিদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”।

https://twitter.com/RahulGandhi/status/1468502941745229829?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468502941745229829%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ffrom-rahul-gandhi-to-arvind-kejriwal-mk-stalin-politicians-shows-concern-over-helicopter-crash-carrying-cds-general-bipin-rawat-470788.html

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করীও টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সিডিএস বিপিন রাওয়াত যে হেলিকপ্টারে ছিলেন, তার দুর্ঘটনার খবরে আমি চকিত। সকলের সুরক্ষা ও আরোগ্য কামনা করছি”।

https://twitter.com/nitin_gadkari/status/1468501162919809025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468501162919809025%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ffrom-rahul-gandhi-to-arvind-kejriwal-mk-stalin-politicians-shows-concern-over-helicopter-crash-carrying-cds-general-bipin-rawat-470788.html

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্য সচিবকে দ্রুত উচ্চমানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। হাসপাতালে যাতে দ্রুত যাবতীয় চিকিৎসা সামগ্রী মজুত করা হয়, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। এরপরে তিনি টুইটেও লেখেন, “কন্নুরের কাছে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও ১৩ জন যাত্রী সহ সেনা বাহিনীর কপ্টার ভেঙে পড়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। আমি স্থানীয় প্রশাসনকে উদ্ধারকার্যে যাবতীয় সাহায্যের নির্দেশ দিয়েছি। আমি নিজেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছি”।

https://twitter.com/mkstalin/status/1468525329010495489?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468525329010495489%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Ffrom-rahul-gandhi-to-arvind-kejriwal-mk-stalin-politicians-shows-concern-over-helicopter-crash-carrying-cds-general-bipin-rawat-470788.html

প্রশাসনিক বৈঠক চলাকালীনই প্রতিরক্ষা প্রধানের দুর্ঘটনার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মাঝেই তিনি ফোন হাতে আমলাদের দিকে তাকিয়ে বলেন, “ভেরি স্যাড দেখো, চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতের এয়ার ক্র্যাশ হয়েছে… তামিলনাড়ুতে। ভেরি স্যাড।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মনটা খারাপ হয়ে গেল। খুব দুঃখের নিউজ। দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল”। এরপর প্রশাসনিক বৈঠক বন্ধ করে দেন তিনি।

আরও অন্যান্য খবর