ভারতের নানান বড় বড় সরকারি ব্যাংকগুলির মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অন্যতম। এই ব্যাংকের গ্রাহকের সংখ্যাও অনেক বেশি। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ৪৫ কোটি। নানা মানুষ নিজের পুঁজি নিশ্চিন্তে গচ্ছিত রাখেন এই ব্যাংকে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সুদের হারও বেশ ভালোই। তবে এবার এই গ্রাহকদের জন্যই রয়েছে দুঃসংবাদ। নিজের গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে।
এই নোটিশ অনুযায়ী পরপর দু’দিন স্টেট ব্যাংকের সমস্ত অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। সূত্রের খবর অনুযায়ী, ১১ই ডিসেম্বর, শনিবার ও ১২ই ডিসেম্বর, রবিবার বন্ধ থাকবে স্টেট ব্যাংকের অনলাইন পরিষেবা।
কী কী বন্ধ থাকবে?
জানা গিয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO, YONO Lite, YONO Business, UPI সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।
নানান প্রযুক্তিগত কারণে শনিবার সকালে সাড়ে এগারোটা থেকে ১২ই ডিসেম্বর রবিবা ভোর সাড়ে চারটে পর্যন্ত বন্ধ স্টেট ব্যাংকের অনলাইন ব্যাঙ্কিং।





