অভিনয় করার জন্য ভেঙে গেছিল বিয়ে, পরে তিনিই হলেন ভারত বিখ্যাত অভিনেতা! জানুন অশোক কুমারের অজানা জীবন কাহিনী

দাদামণি চরিত্রে তার অভিনয় চিরটা কাল মনে রাখবে ভারতবাসী। সেই সময় একবার মুম্বাইয়ের রাস্তায় তিনি বেরোলেই হত, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত মানুষ, তাকে একবার দেখবে বলে। রাজ কাপুরের বিয়েতে নতুন বউকে দেখবেন বলে গেছিলেন, নতুন বউ সবকিছু ভুলে ঘোমটা সরিয়ে বলে ওঠেন আপনিই অশোককুমার! আসবেন ভাবতে পারিনি, যে কথা শুনলে নাকি অসন্তুষ্ট হয়েছিলেন রাজ কাপুর স্বয়ং। তিনি হলেন অশোক কুমার, আজ থেকে কুড়ি বছর আগে ১০ই ডিসেম্বর তিনি পৃথিবী ছেড়ে চির ঘুমের দেশে পাড়ি দেন।অভিনয় করার জন্য ভেঙে গেছিল বিয়ে, পরে তিনিই হলেন ভারত বিখ্যাত অভিনেতা! জানুন অশোক কুমারের অজানা জীবন কাহিনী

তার জীবনের একটি অজানা গল্প জানানো যাক আপনাদেরকে। তিনি হলেন এক ভারত বিখ্যাত অভিনেতা অথচ একটা সময় তিনি নিজে অভিনয় নামতে চান নি। কার সেই সময় সকলে মনে করত যে যৌনকর্মীরা হল সিনেমার নায়িকা এবং দালালরা নায়ক। শুধুমাত্র এই কারণে বিয়ে ভেঙে যায় অশোক কুমারের!

১৯৩৬ সালে অশোক কুমার অভিনীত প্রথম সিনেমা জীবন নাইয়া প্রকাশ পেয়েছিল। সেই খবর তার খান্ডোয়ার বাড়িতে পৌঁছাতেই হৈচৈ পড়ে যায়। বাড়ির কেউ মেনে নিতে পারেননি যে বাড়ির ছেলে মুম্বাইতে অভিনয় করবেন।

ছবি মুক্তির পরেই অশোক কুমারের বিয়ে ভেঙে যায়। যার জন্য বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তার মা। বাবা বলেই দিয়েছিলেন তাকে সিনেমা ছেড়ে চাকরি করতে হবে। ছেলের মতি ফেরাতে তখন তিনি চলে গেছেন নাগপুরে। কলেজের বন্ধু রবি শংকর শুক্লা তখন সেখানে মুখ্যমন্ত্রী। ছেলের সমস্ত ঘটনা জানিয়ে ছেলের জন্য চাকরির দরবার করে এসেছিলেন তার বাবা। রবিশংকর শুক্লা কথা রেখেছিলেন। দুটি চাকরি তিনি জোগাড় করে দিয়েছিলেন অশোক কুমার কে যার মধ্যে একটি হলো আয়কর দপ্তরের অধিকর্তার পদ যার তৎকালীন মাইনে আড়াইশো টাকা।অভিনয় করার জন্য ভেঙে গেছিল বিয়ে, পরে তিনিই হলেন ভারত বিখ্যাত অভিনেতা! জানুন অশোক কুমারের অজানা জীবন কাহিনী

অশোক কুমার তখন পড়েন মহা বিপদে, তিনি কী করবেন বুঝতে পারছেন না। নিরুপায় অশোক কুমার বাবাকে নিয়ে সোজা হাজির বম্বে টকিজের প্রতিষ্ঠাতা হিমাংশু রাইয়ের কাছে। সরাসরি বললেন, ‘‘বাবার হুকুম, অভিনয় ছাড়তে হবে। চাকরি করতে হবে।’’ বাইরে তখন অভিনেতার বাবা দাঁড়িয়ে! তিনিও কথা বলতে চান হিমাংশু রাইয়ের সঙ্গে।

হিমাংশু রাইয়ের সঙ্গে কথা বলার পর তার বাবা একদম অন্য মানুষ হয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। ছিঁড়ে দিলেন দুই চাকরির নিয়োগপত্র।কারণ হিমাংশু রাই তাকে বুঝিয়েছিলেন যে অভিনয় জগতে অশোককুমার থাকলে তিনি অনেক নাম করবেন। তারপরে তো বাকিটা ইতিহাস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles