আজ থেকেই মুম্বাইয়ে অনুষ্কা শর্মা, বিরাট কোহলির প্রতিবেশী হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শোনা যাচ্ছে, অনুষ্কা শর্মা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এই নববিবাহিত দম্পতিকে। আর এবার জানা গেল অমিতাভ বচ্চনের বাড়ি ভাড়া নিলেন কৃতি শ্যানন।
নিজের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কৃতিকে ভাড়া দিয়েছেন অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছে আগামী দু’বছরের জন্য এই ভাড়া নেওয়া হয়েছে। মাসে কত টাকা করে ভাড়া দিচ্ছেন কৃতি এ কথা জানেন? নিরাপত্তা বাবদ তিনি যে টাকা দিয়েছেন তা জানলে তো চোখ কপালে উঠবে আপনার।আন্ধেরীর সেই ফ্ল্যাটের জন্য বিগ বি-কে মাসে ১০ লক্ষ টাকা করে ভাড়া দেবেন কৃতি। ২৭ এবং ২৮ তলার সেই বাড়ির জন্য নিরাপত্তা বাবদ মোট ৬০ লক্ষ টাকা দিয়েছেন কৃতি।
এছাড়াও জানা যাচ্ছে নিজেদের আরেকটি বাড়ি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ভাড়া দিয়েছেন অমিতাভ এবং অভিষেক। জুহুর সেই বাড়ির মেঝের পরিমাপ ৩১৫০ বর্গফুট। পাঁচ বছর অন্তর সেই বাড়ির ভাড়া বেড়ে যাবে ২৫ শতাংশ করে। ১৫ বছরের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সেই বাড়ি ভাড়া দিয়েছে বচ্চন পরিবার।





