এ যে বৌ পাল্টাপাল্টি কেস! মিথিলা মজে শ্রীজাতে, সৃজিত মজে দূর্বায়! হঠাৎ হলটা কী?

জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়। বাংলার মানুষ শীতকালটা ভালোই টের পাচ্ছেন এবারে। রবিবারে সকালবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুরদম খেয়ে ব্রেকফাস্ট করা বাঙালি তারপরেই খেলো বিষম। তার কারণ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের করা একটি পোস্ট।

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন সৃজিত মুখার্জী এবং মিথিলা রশিদ। সেই সঙ্গে একটু আধটু হলেও নাম আছে দূর্বা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীজাতর। রবিবার সকালে ফেসবুকে যে কোলাজ করা ছবি দিয়েছেন শ্রীজাত তাতে দেখা যাচ্ছে বউ পাল্টাপাল্টি করে নিয়েছেন দুজনে। ছবি দেখে চক্ষুচড়কগাছ নেটিজেন এর। পোস্টে দেখা যাচ্ছে এক দিকে দুর্বার সঙ্গে সৃজিত সিগারেটে টান দিচ্ছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে মিথিলার সঙ্গে শ্রীজাত।

এ যে বৌ পাল্টাপাল্টি কেস! মিথিলা মজে শ্রীজাতে, সৃজিত মজে দূর্বায়! হঠাৎ হলটা কী?

তবে শ্রীজাত ক্যাপশনটা দিয়েছেন তা কিন্তু সাংবাদিকদের কিছুটা কোণঠাসা করেই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এল সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ। see more…’।ফলে তিনি যে বিনোদন জগতের সাংবাদিকদের ঠুকেছেন একথা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর