সম্প্রতি সমস্ত টেলিকম সংস্থা নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। তবে এই তিন টেলিকম সংস্থা অর্থাৎ ভোডাফোন, জিও ও এয়ারটেলের এমন রিচার্জ প্ল্যানও রয়েছে, যাতে প্রতিদিন পাওয়া যায় ৩ জিবি ডেটা ও এরই সঙ্গে পাওয়া যায় Disney+Hotstar সাবস্ক্রিপশন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন সংস্থার প্ল্যান কেমন-
ভোডাফোন–আইডিয়ার ৫০১ টাকার প্ল্যান
১) এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।
২) দৈনিক পাওয়া যায় ৩ জিবি ডেটা। সেইসঙ্গে মিলবে বাড়তি ১৬ জিবি ডেটা। মোট ১০০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।
৩) Binge All Night-র সুবিধা মিলবে। প্রতিদিনের বাড়তি ডেটা, সপ্তাহান্তে ব্যবহার করা যাবে।
৪) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করার সুযোগ।
৫) বিনামূল্যে মিলবে Disney+Hotstar সাবস্ক্রিপশন। এক বছরের সাবস্ক্রিপশন পাবেন।
৬) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা।
৭) বিনামূল্যে Vi Movies এবং Vi TV-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিও-র ৬০১ টাকার প্ল্যান
১) প্ল্যানের বৈধতা ২৮ দিন।
২) দৈনিক মিলবে ৩ জিবি ডেটা। এরইসঙ্গে মিলবে বাড়তি ৬ জিবি ডেটা। মোট পাওয়া যাবে ৯০ জিবি ডেটা।
৩) প্রতিদিন বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে।
৪) এক বছরের জন্য মিলবে বিনামূল্যে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন।
৫) এর পাশাপাশি মিলবে বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন।
৬) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে।
এয়ারটেলের ৫৯৯ টাকার প্ল্যান
১) ২৮ দিনের বৈধতা রয়েছে এই প্ল্যানে।
২) প্রতিদিন ৩মিলবে জিবি। পাওয়া যাবে মোট ৮৪ জিবি ডেটা।
৩) এরই সঙ্গে মিলবে এক বছরের জন্য বিনামূল্যে Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন।
৪) Wynk Music, Hello Tunes, Amazon Prime Video Mobile Edition Free Trial-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
৫) বিনামূল্যে ১০০ টি এসএমএস করা যাবে
৬) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা।





