২০২১ শেষ হতে হাতে মাত্র আর কয়েকটা দিন। নতুন বছর শুরুর আগেই ২০২২ সালের জানুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে।
এই তালিকা অনুযায়ী, নতুন বছরের প্রথম মাসেই ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই কারণে ব্যাঙ্কে যদি কারোর কোনও জরুরি কাজ থাকে, তাহলে তা এখনই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২২ সালের জানুয়ারি মাসের ১৪দিনের ব্যাঙ্কের ছুটির মধ্যে রয়েছে ৪টি রবিবার। এর মধ্যে একটানা ছুটিও পড়েছে অনেকগুলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, নানান রাজ্যে নানান ভাবে রয়েছে এই সমস্ত ছুটি। এই ছুটি সমস্ত রাজ্যে একভাবে প্রযোজ্য নয়। আরবিআইয়ের এই তালিকা অনুযায়ী, রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক-
১লা জানুয়ারি, শনিবার, বছরের প্রথমদিন
২রা জানুয়ারি, রবিবার
৩রা জানুয়ারি, সোমবার, সিকিমে নববর্ষ এবং লাসুং ছুটির দিন হবে
৪ঠা জানুয়ারি, মঙ্গলবার, সিকিমে লাসুং উৎসব ছুটি হবে
৯ই জানুয়ারি, রবিবার, সারা দেশে গুরু গোবিন্দ সিং জয়ন্তী, সারা দেশে সপ্তাহের ছুটি
১১ই জানুয়ারি, মঙ্গলবার, মিজোরাম মিশনারি দিবস
১২ই জানুয়ারি, বুধবার, স্বামী বিবেকানন্দের জন্মদিন
১৪ই জানুয়ারি, শুক্রবার, মকর সংক্রান্তি
১৫ই জানুয়ারি, শনিবার, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরি, তামিলনাড়ুতে পোঙ্গলের ছুটি থাকবে
১৬ই জানুয়ারি, রবিবার
২৩শে জানুযারি, রবিবার, নেতাজি সুভাষচন্দ্র-এর জন্মদিন
২৫শে জানুয়ারি, মঙ্গলবার, রাজ্য স্থাপনা দিবস (হিমাচল প্রদেশ)
২৬শে জানুয়ারি, বুধবার, প্রজাতন্ত্র দিবসে সারা দেশে ছুটি থাকবে
৩১শে জানুয়ারি, সোমবার, আসামে ছুটি থাকবে






