দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করেছেন, তা কী শাস্তিযোগ্য অপরাধ, গরীব রাজমিস্ত্রি বলেই কী এত আলোচনা’?, বালির দুই গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ঊষসীর

গত ১৫ই ডিসেম্বর শ্রীরামপুরে শপিংয়ের নাম করে বেরিয়েছিলেন বালির নিশ্চিন্দার দুই জা। এরপর নিখোঁজ হয়ে যান তারা। পাঁচদিন পর জানা যায় বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রিরন সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুই গৃহবধূর। তাদের সঙ্গেই মুম্বই পালান তারা।

তবে শেষরক্ষা হয়নি। মুম্বই থেকে এ রাজ্যে ফেরার সময় আসানসোল স্টেশন থেকে দুই গৃহবধূ-সহ দুই রাজমিস্ত্রিকে আটক করে পুলিশ। তবে সেই দুই রাজমিস্ত্রি এখন শ্রীঘরে। গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রির প্রেমের কথা জানতে পেরে বেশ অবাক হয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। বিশেষ করে এই ঘটনায় দুই রাজমিস্ত্রির জেল হওয়াটা যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এই ঘটনার সমালোচনা করেছেন শ্রীময়ীর জুন আন্টি। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন রাখেন, “গরিব রাজমিস্ত্রির সঙ্গে প্রেম হওয়ার জন্য়ই কি এত আলোচনা”?

নানান বিষয়ে নানান সময় সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় ঊষসীকে। কোনও ভনিতা না করেই কম আপত্তিজনক ঘটনার সমালোচনা করেন তিনি। টেলিভিশনের পর্দায় তাঁকে যতই খলনায়িকার চরিত্রে দেখা যাক না কেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর এই প্রতিবাদী ভাবধারার জন্য তিনি নেটিজেনদের সমর্থন পেয়েছেন। এই সমর্থনের কথা মাথায় রেখেই তিনি ফেসবুকে একটি পোস্ট করে নেটিজেনদের মতামত জানতে চাইলেন।

ফেসবুক পোস্টে ঊষসী লেখেন, “কদিন ধরে দেখে শুনে মনে হচ্ছে বাড়ির বউ প্রেম করে পালিয়ে যাওয়া থেকে আর বড় কোনও ক্রাইম আশে পাশে ঘটেনি । আর আমার আইনের জ্ঞান এত তীব্র নয় কিন্তু একটা কথা বুঝতে পারছি না দুজন consenting adult প্রেম করেছেন একজন তার মধ্যে বিবাহিত । তারপর তারা পারস্পরিক সম্মতিতে গৃহত্যাগ করেছেন। এটা কি কোনও শাস্তি যোগ্য অপরাধ? নাকি গরিব রাজমিস্ত্রী বলেই আমাদের মধ্যবিত্ত আত্মসম্মানে বেশি ঘা লেগেছে বড়লোক হলে ওটা ওদের private matter বলে এড়িয়ে যেতাম । মানে মোদ্দা কথা আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না । আপনারা বুঝলে জানান…”

দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করেছেন, তা কী শাস্তিযোগ্য অপরাধ, গরীব রাজমিস্ত্রি বলেই কী এত আলোচনা’?, বালির দুই গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ঊষসীর

নেটিজেনদের একাংশ ঊষসীর এই পোস্টের সমালোচনা করেছেন। নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ কমেন্ট বক্সে মন্তব্য করে লিখেছেন, “এ ধরনের ঘটনায় অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়। তাই বড় বড় বিপ্লবের কথা না বলাই ভাল”। অনেকে আবার অভিনেত্রীর রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন।

দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করেছেন, তা কী শাস্তিযোগ্য অপরাধ, গরীব রাজমিস্ত্রি বলেই কী এত আলোচনা’?, বালির দুই গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ঊষসীর

দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করেছেন, তা কী শাস্তিযোগ্য অপরাধ, গরীব রাজমিস্ত্রি বলেই কী এত আলোচনা’?, বালির দুই গৃহবধূর সঙ্গে রাজমিস্ত্রিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ঊষসীর

তবে এই ঘটনায় যে নানান মহলে বেশ শোরগোল পড়েছে, তা বলাই বাহুল্য।

RELATED Articles