Vaastu Tips: চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন? মানিব্যাগে এই জিনিসগুলো রাখা এক্ষুনি বন্ধ করুন!

আমাদের জীবনে খরচ লেগেই থাকে। নিজেদের চিকিৎসার খরচ, সন্তানের পড়াশোনার খরচ, প্রত্যেক মাসের সংসার চালানোর খরচ সহ একাধিক খরচ মানুষের জীবনে লেগেই থাকে। মাঝে মাঝে গোটা জিনিসটা অসহ্য হয়ে যায় যে কি করে এতো খরচা হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। তাই এবার বাস্তুশাস্ত্র অনুযায়ী জেনে নিন যে মানিব্যাগে কি কি জিনিস রাখলে আর্থিক সংকট চলে আসতে পারে।

ঠাকুরের ছবি: অনেকেই মানিব্যাগে ঠাকুরের ছবি রাখেন। বাস্তুশাস্ত্র মতে মানিব্যাগে ঠাকুরের ছবি রাখা উচিত নয় এতে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন আপনি।

পুরনো বিল জমানো: অনেকের স্বভাব আছে পুরনো বিল জমিয়ে মানিব্যাগে রেখে দেওয়া। কিন্তু জানেন কি এতে বাস্তুশাস্ত্র মতে আপনার নিজের আর্থিক সংকট তৈরি হচ্ছে? তাই মানিব্যাগে পুরনো বিল না জমিয়ে তা ফেলে দিন।

মৃত ব্যক্তির ছবি: অনেকেই মানিব্যাগে মৃত ব্যক্তির ছবি রাখেন।মৃত ব্যক্তির ছবি বলতে কারোর বাবা-মা বা অন্যান্য ঘনিষ্ঠ মানুষ যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের ছবি বলা হচ্ছে। বাস্তুশাস্ত্র মতে কোন মৃত ব্যক্তির ছবি মানিব্যাগে রাখা ঠিক নয়। এতে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হবেন।

চাবি: আপনার যদি কোন জায়গার চাবি মানিব্যাগে রাখার অভ্যাস থাকে তাহলে তা এক্ষুণি বদলে ফেলুন। কারণ এতে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর