বছর দুয়েক আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর জীবন দুর্বিষহ হয়ে গেছিল তার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর।তার দিকে অভিযোগের আঙুল উঠেছিল যে তিনি সুশান্ত সিং রাজপুত এর সমস্ত সম্পত্তি হস্তগত করে নিতে চেয়েছেন এবং তিনি সুশান্ত সিং রাজপুত কে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন মা’দক সেবন করিয়ে।সে সবকিছু ভুলে এখন রিয়া ফিরছেন স্বাভাবিক জীবনে।
বর্তমানে মুম্বাই শহরের ব্যস্ত থাকে সরিয়ে রেখে দূরে ছুটি কাটাচ্ছেন রিয়া চক্রবর্তী। মুম্বাই থেকে খানিকটা দূরে আলিবাগের একটি বিলাসবহুল হলিডে হোম এখন অবসর যাপন করছেন রিয়া। নিজের ছুটি কাটানোর ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে বইছে লাইক কমেন্টের বন্যা।

রিয়ার পোস্ট করা ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি একটি বিলাসবহুল হলিডে হোমে রয়েছেন। সেখানে রয়েছে একটি বড় সুইমিং পুল এবং তার পাশে তিনি যোগাসন করছেন। বাগানে ঘেরা সেই হলিডে হোমে রয়েছে একটি বিশালাকার শোওয়ার ঘর। সেই ঘরে রয়েছে গদিওয়ালা বড় খাট। দামি কাঠের আসবাব, সোফা, চেয়ার এবং টেবিল। রিয়ার ঘরের বিশাল জানলায় চোখ রাখলেই দেখা যাবে বাইরের মনোরম দৃশ্য।

তবে রিয়া যেখানে থাকছেন তার প্রতি রাতের ভাড়া কত জানেন? মুম্বাইয়ের একটি সংবাদ সংস্থা বলছে, এই হলিডে হোমে একটি ঘরের রাত প্রতি ভাড়া ৩৫ হাজার ২০০ টাকা।আপাতত এখানেই থাকছেন রিয়া চক্রবর্তী তবে তার সঙ্গী কে বা কারা হয়েছেন সেই নিয়ে এখনও তিনি মুখ খোলেননি।






