CAA-র আন্দোলনে ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট রেলের।

গত সপ্তাহ থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছেই। প্রথম থেকেই এই বিক্ষোভগুলো ছিল হিংসাত্মক। এই হিংসাত্মক আন্দোলনের জেরে এবার ভারতীয় রেলের ক্ষতি হল ৮৮ কোটি টাকার সম্পত্তি। ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ক্ষতির পরিমাণ জানানো হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মোট ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেলের। এর মধ্যে মূলত পূর্ব রেলের সম্পত্তির ক্ষতি হয়েছে ৭২ কোটি টাকার। এরপরেই রয়েছে দক্ষিণ-পূর্ব রেল। তাদের ক্ষতির পরিমাণ ১৩ কোটি টাকা। এছাড়াও উত্তর পূর্ব রেলের ৩ কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর