‘স্বাস্থ্যবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, স্কুলগুলোও খোলা হোক’, স্কুল খোলার দাবী জানিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ে করতে বসলেন শিক্ষক

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ সমস্ত স্কুল-কলেজ মাঝে কিছুদিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী নিয়ে স্কুল চালু হলেও ফের তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে নানান দাবী উঠেছে। স্কুল যাতে খোলা হয়, তা নিয়ে নানান দাবী উঠছে নানান মহলে। এবার এক অভিনব পন্থায় স্কুল খোলার দাবী জানালেন এক শিক্ষক।

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ে করতে বসলেন এক শিক্ষক। সেই প্ল্যাকার্ডে স্কুল খোলার আর্জি জানানো হয়েছে। এতে লেখা, “করোনাবিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক”। অসীম দাস নামের ওই শিক্ষকের এমন অভিনব কায়দায় দাবী বেশ সাড়া ফেলেছে।

আলিপুরদুয়ারের বাসিন্দা হলেন। অসীম দাস। তিনি পেশায় শিক্ষক। ওই জেলারই কুমারপাড়া মথুরাবাগান প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তিনি। গত সোমবার তাঁর বিয়ে ছিল। মুখে মাস্ক পরে বিয়ের পিঁড়িতে তিনি বসেছিলেন তিনি। তবে তাঁর গলায় ঝোলানো ছিল একটি প্ল্যাকার্ড।

এই প্ল্যাকার্ডে তিনি অনুরোধ করেন যাতে রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়। তিনি প্রশ্ন রাখেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে যখন সব কাজই হচ্ছে, সবকিছুই যখন সচল রয়েছে, তাহলে স্কুল অচল থাকবে কেন? স্কুলগুলি বন্ধ করে রাখা হয়েছে কেন?

তাঁর বক্তব্য, এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। নিজের এই বক্তব্যকে সকলের সামনে তুলে ধরতেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিয়ে করতে বসলেন তিনি। বলে রাখি, স্কুল যাতে অবিলম্বে খোলা হয়, এমন দাবী জানিয়েছেন অভিভাবকরা। এই বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্তও। এবার বরবেশে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে স্কুল খোলার দাবী জানিয়ে বিয়ে করতে বসলেন শিক্ষক।

এক সংবাদমাধ্যমে অসীম দাস জনান, “নিজে স্কুলে শিক্ষকতা করি। সেখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার আর কোনও উপায় নেই। এতদিন ধরে স্কুল বন্ধ। ফলে তাদের পঠনপাঠনও ঠিকমতো হচ্ছে না। আমরা বেতন পাচ্ছি প্রতি মাসে। কিন্তু শিক্ষা? সেটা-ই বন্ধ হয়ে আছে। তাই অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলি খোলা হোক”।

RELATED Articles