দুইবার মারণ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়, মনের জোরকে সঙ্গী করে আবার পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা শর্মা!

অফুরন্ত জীবনীশক্তি তাঁর। তাইতো কোনো মারণরোগও কেড়ে নিতে পারেনি তাঁর ইচ্ছেশক্তি। দীর্ঘ বেশ কিছুটা সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শেষমেষ জিতে এসেছেন তিনি। পর্দায় তাঁকে আবার দেখতে রীতিমতো উৎকণ্ঠিত হয়ে উঠেছিল তাঁর অনুরাগীরা। অবশেষে তাদের জন্য রইল সুখবর।

শেষমেশ আলোর পথের দিশারী হয়ে পুরনো উদ্যমে কাজে ফিরছেন ঐন্দ্রিলা। আরো কয়েকটা দিন বিশ্রাম। আর তারপর ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লড়াকু এই অভিনেত্রী ঐন্দ্রিলা। এই সুখবর নিজেই জানিয়েছেন নায়িকা। আগামী গোটা মাস অর্থাৎ ফেব্রুয়ারি জুড়ে বিশ্রাম নিয়ে তারপর মার্চে শুটিংয়ে ফিরবেন তিনি। নায়িকা চিকিৎসকেরা তাঁকে আগামী তিন মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসা এবং ওষুধ এখনো চলছে, তবে তিনি এখন কাজ করার পক্ষে যথেষ্ট ফিট রয়েছেন বলে মনে করছেন। আবার ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

দুইবার মারণ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়, মনের জোরকে সঙ্গী করে আবার পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা শর্মা!

নায়িকার এই লড়াইয়ের এই গোটা সময়টায় তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন তার প্রেমিক এবং অভিনেতা সব্যসাচী চৌধুরী। তাই তো বাহ্যিক সৌন্দর্যের বদল এলেও তাঁর মন বদলে যায়নি। আধখানা ফুসফুস বাদ পড়েছে তার শরীর থেকে৷ কিন্তু তাতে কী? মারণরোগ জয় করে সুস্থ জীবনে ফেরাটা চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয় এমনটাই প্রমাণ করে দিয়েছেন ঐন্দ্রিলা এবং সব্যসাচী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর