বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করলেন প্রশান্ত কিশোর। হঠাৎ এই বৈঠককে ঘিরে বেশ জল্পনা শুরু হয়েছে। এমন সময়ে প্রশান্ত কিশোর নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করলেন, জখনব তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
সূত্রের খবর, গতকাল, শুক্রবার নৈশভোজে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন পিকে। এই সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে নীতিশ কুমার তাদের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। তাঁর কথায়, “প্রশান্ত কিশোরের সঙ্গে আমার সম্পর্ক কী আজকের”? তিনি বলেন যে এই বৈঠকের বিশেষ কোনও উদ্দেশ্য নেই।
বিহারের মুখ্যমন্ত্রী দিল্লি সফরে এসে অনেকের সঙ্গেই সাক্ষাৎ করছেন। এরইমধ্যে তাঁর পুরনো সঙ্গী প্রশান্ত কিশোরের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সারপ্রাইজ ডিনারকে অবশ্য হালকা করেই দেখাতে চেয়েছেন নীতীশ তিনি বলেছেন, এই সাক্ষাৎকার খুবই স্বাভাবিক। এতে বিশেষ কিছু বিষয় নেই।
তবে সংশ্লিষ্ট মহলে এই ঘটনা ঘিরে জল্পনা ছড়িয়েছে বেশ। কারণ, একে অপরের বিরুদ্ধে মন্তব্য ও পাল্টা মন্তব্যের পর প্রশান্ত কিশোরের সঙ্গে জেডিইউর সম্পর্ক ভাঙে। এই কারণে এতদিন পর দুজনকের সাক্ষার ঘিরে নানান জল্পনা ছড়িয়েছে।
রাজনৈতিক মহলে নীতিশ কুমার ও প্রশান্ত কিশোরের সাক্ষাৎ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনে এক নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন প্রশান্ত কিশোর। বর্তমানে তিনি তৃণমূলের সঙ্গে কাজ করছেন।
তবে গত কিছু মাসে প্রশান্ত কিশোরকে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। সদ্য এই সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন যে ২০২৪-এর নির্বাচনে বিজেপিকে হারানো যেতে পারে। থে এর জন্য যথেষ্ট রণকৌশল প্রয়োজন।






