‘১৪ই ফেব্রুয়ারি নয়, একুশে ফেব্রুয়ারি আমার কাছে ভ্যালেন্টাইন ডে’, কেন এমন কথা বললেন শুভশ্রী?

গত সপ্তাহেই উদযাপন হয়েছে প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে-র। সেদিন একে অপরকে ভালোবাসার কথা জানিয়ে ভালোবেসে এই দিনটি উদযাপন করেছেন নানান প্রেমী যুগল। কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ তাঁর কাছে ১৪ই ফেব্রুয়ারি নয়, বরং ২১শে ফেব্রুয়ারি হল ভ্যালেন্টাইন ডে।

কিন্তু এমনটা কেন? কারণ এদিনই শুভশ্রীর মনের মানুষটার একটি বিশেষ দিন। হ্যাঁ, এদিন অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি রাজ চক্রবর্তীর জন্মদিন। এই কারণেই এই দিনটিকেই নিজের ভ্যালেন্টাইন ডে বলে মনে করে শুভশ্রী।

এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের কিছু আদরমাখা ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইনস ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়”। নিজের এই লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেছেন অভিনেত্রী।

বলে রাখি, ২০১৬ সালে ‘অভিমান’ ছবির শুটিং করার সময় প্রেম শুরু হয় রাজ ও শুভশ্রীর। ২০১৮ সালে বাগদান পর্ব সারেন তারা। এরপর সেবছরই মে মাসে সাত পাকে বাঁধা পড়েন রাজশ্রী জুটি। বাওয়ালি রাজবাড়িতে মহাসমারোহে আয়োজিত হয় তাদের বিয়ের।

এরপর ২০২০ সালে জন্ম হয় তাদের ছেলে ইউভানের। তারপর ভোটে জিতে বিধায়কও হন রায। বিয়ের তিন বছর পূর্ণ রয়েছে গত বছরেই। অতিমারী পরিস্থিতিতে তেমন কোনও সেলিব্রেশন করেননি রাজ-শুভশ্রী জুটি।

তবে ভালোবাসা একেবারে অটুটই রয়েছে দুই তারকার মধ্যে। এই কারণেই ভালবাসার মানুষের জন্মদিনটি অভিনেত্রীর কাছে ভ্যালেন্টাইনস ডে। টলিউড পরিচালক তথা বারাকপুরের বিধায়ককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন মনামী ঘোষ, আদৃত রায়, দেবলীনা কুমারের মতো তারকারা।

আরও অন্যান্য খবর