‘এটা তো কোনো রাজনৈতিক হত্যা নয়’, বগটুই কান্ডে আশ্চর্যজনক প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট ‘বামপন্থী’ বুদ্ধিজীবী কৌশিক সেন!

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা যা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে তাতে এখানে শান্তিতে বসবাস করা সাধারণ মানুষের পক্ষে দুষ্কর।রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে এতটাই বেড়েছে যে রাজ্যের প্রান্তিক স্থানে মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে রোজ।গতবছর বিধানসভা ভোট হওয়ার পরে গোটা রাজ্যের বহু জায়গায় post-poll ভায়োলেন্স হয়েছে কিন্তু রাজ্য সরকার সেগুলো সুচারু কৌশলে লুকিয়ে ফেলেছে, এমনটাই অভিযোগ অনেকের।

গতকাল বীরভূমের বগটুই গ্রামে যা হলো তাতে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। দ্য কাশ্মীর ফাইলস দেখে আমরা চোখের জল ফেলেছি হিন্দু পণ্ডিতদের জন্য। কিন্তু যেভাবে ঘর থেকে গ্রীল কেটে মানুষদেরকে বার করে তাকে মেরে অজ্ঞান করে একটা ঘরে ভরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাকে কি সত্যিই কম বলা যায়?প্রশ্ন উঠছে মানুষের মনে কিন্তু উত্তর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব দিচ্ছেন না।

গতকালের ঘটনায় তৃণমূল পন্থী বুদ্ধিজীবীরা এবং যারা সরাসরি তৃণমূলের সদস্য সেই সকল তারকারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না।সুবোধ সরকার ব্যস্ত কবিতা উৎসবে আবার জুন মালিয়া নাকি শুটিংয়ে ব্যস্ত এবং তাকে বকা দেওয়া হবে এখন সাক্ষাৎকার দিলে।

বিধায়ক কাঞ্চন মল্লিক আবার আরও এক কাঠি উপরে। তিনি বলেছেন আমার জন্য শুটিং বন্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি এখন এই বিষয়ে কিছু বলতে পারব না। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের একটাই প্রশ্ন, তাহলে ভাবুন আপনারা কাদের নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন?

এবার তাহলে আসা যাক তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবীদের দিকে যারা নন্দীগ্রামের সময় মমতাকে সাপোর্ট করেছিলেন।এবিপি আনন্দর তরফ থেকে কৌশিক সেন এর এই বিষয়ে একটি সাক্ষাৎকার নেওয়া হয় এবং সেখানে কৌশিক সেন যেভাবে নিজের বক্তব্য রাখেন তাদের নেটিজেনরা বলতে শুরু করেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় কে আড়াল করার চেষ্টা করছেন।

কৌশিক সেন জানাচ্ছেন যে তিনি মনে করেন এটা কোন রাজনৈতিক হত্যা নয়! দুটো রাজনৈতিক দলের সংঘর্ষ বা মতাদর্শের ফারাক নয় এটা। আসলে ওই অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক দিক এই ঘটনায় প্রতিফলিত হয়েছে। এটা একটা অসুখ এর মত গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে।এটা যদি প্রশাসনিকভাবে দমন না করা যায় তাহলে বর্তমান শাসক দলের পক্ষে তা খুবই খারাপ হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles