পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ট্যুইট করা ভারত বিরোধী ভিডিও ঘিরে দেশজুড়ে বিতর্ক।

বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক না থাকায় সম্প্রতি ট্যুইটারে ভারত বিরোধী একটি মিথ্যা ভিডিও শেয়ার করে বিতর্কে জড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

১৯৬৫ সাল থেকেই পাকিস্তান বারবার কোনও না কোনওভাবে আঘাত এনে চলেছে ভারতের উপর। কিন্তু এইবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান একটি ভিডিও ট্যুইটার-এ পোস্ট করে ভারতকে আন্তর্জাতিক মহলে বিপাকে ফেলতে লেখেন যে, উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর নির্মমভাবে অত্যাচার করছে ভারত।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান ওই ভিডিও ট্যুইট করে দাবি করেন যে, উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা নির্মমভাবে অত্যাচারিত হচ্ছে ভারতীয় পুলিশবাহিনীর দ্বারা। তবে সেই ভিডিও প্রকাশ্য আসার কিছুক্ষণের মধ্যে জানা যায় যে ভিডিওটি পুরোপুরি মিথ্যে, আসলে পাক-প্রধানমন্ত্রীর করা ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের র‍্যাব বাহিনীর। আর তাই এই ভিডিওকে ঘিরেই আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছে বিতর্ক।

যদিও সত্য প্রকাশ্যে আসার পর ট্যুইটার থেকে ভিডিওটি মুছে ফেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ইমরান খান ট্যুইটার-এ এই মিথ্যে ভিডিও মুছে ফেলে ক্ষমা প্রকাশ না করায় ক্ষোভে ফুসছে ভারত। তাই তার ট্যুইট করা মিথ্যে ভিডিও ট্যুইটার থেকে মুছে ফেললেও বিতর্ক থামেনি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর