অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে স্বামী, প্রতিবেশীদের নিয়ে ঘরে ঢুকে পড়লেন স্ত্রী, এরপর যা ঘটল…. মধ্যযুগীয় বর্বরতা এলাকাবাসীদের

বেশ কিছুদিন ধরেও পাড়া প্রতিবেশীরা সন্দেহ করছিলেন। বাড়ির লোকের মনেও ছিল সন্দেহ। কিন্তু কিছুতেই হাতেনাতে ধরতে পারছিলেন না। তবে মঙ্গলবার সন্ধ্যায় এল সুযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রেমিকাকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন বছর পঁয়ত্রিশের যুবক।

দরজা ছিটকিনি দেওয়া থাকলেও জানলায় ছিটকিনি দিতে ভুলে গিয়েছিলেন। সেটাই কাল হল। দেখে ফেললেন পড়শিরা। এরপরই ওই যুবকের স্ত্রী প্রতিবেশীদের জড়ো করে দরজায় টোকা দেন, শুরু হয় চিৎকার। দরজা খুলতেই একেবারে স্বামীকে হাতেনাতে ধরলেন স্ত্রী ও পড়শিরা। এরপর যা হল তা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, বামুনগাছি রেল কোয়ার্টারের পাশের এলাকায় এক পরিবারের জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন প্রতিবেশীরা। ওই ব্যক্তির স্ত্রীও পড়শিদের আগে থেকেই বলে রেখেছিলেন। তক্কে তক্কে ছিলেন সকলেই। গত মঙ্গলবার যখন ওই ব্যক্তি প্রেমিকাকে নিয়ে ঘরে ঢোকেন, তখনই জানলা দিয়ে তাদের ঘনিষ্ঠ হতে দেখেন পড়শিরা। এরপরই লোকজন নিয়ে ঘরে ঢোকেন ব্যক্তির স্ত্রী।

অভিযোগ, ওই ব্যক্তির স্ত্রী মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসেন। এরপরই চড়াও হন তার উপর। মহিলার চুল কেটে সেই দৃশ্যের ভিডিও তোলা হয়। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। যদিও খবর ২৪x৭-এর তরফে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

আর এদিকে, ওই ব্যক্তিকে বেপরোয়াভাবে কিল, চড়, ঘুষি মারতে থাকেন এলাকাবাসীরা। প্রায় চার ঘণ্টা ধরে দুজনের উপর এই অত্যাচার চলে বলে জানা গিয়েছে। খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। আক্রান্তদের উদ্ধার করে পুলিশ। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

RELATED Articles