আজ, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের নানান জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইছে।
আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল হাওয়া অফিস। এদিন কলকাতার আকাশ সারাদিনই মেঘলা থাকবে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে ব্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তবে আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখীও।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে হবে ব্জ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি আজ বাড়বে। তবে বিকেলে বা সন্ধ্যার দিকে দমকা হাওয়া দিতে পারে বা কালবৈশাখীও হতে পারে। উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। ভারী বৃষ্টি হতে পারে মেঘালয়, অরুণাচল প্রদেশ, ও অসমে।
দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও হব বৃষ্টি। তবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপপ্রবাহ কমবে। এদিকে আবনার ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাতের কিছু অংশে তাপপ্রবাহ জারি থাকবে বলে জানা গিয়েছে।





