অবশেষে স্বস্তি রাজ্যবাসীর! পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কমাল মমতা সরকার, অনেকটা সস্তা হল পেট্রোপণ্য

কেন্দ্র সরকারের আগেই পেট্রোল-ডিজেলের (Petrol-diesel) উপর শুল্ক কমিয়েছিল। এরপর নানান বিজেপিশাসিত রাজ্যগুলিও সেই পথেই হাঁটে। এরপরই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিল যে মমতা সরকার (Mamata government) কবে পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কমাবে! শেষমেশ পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক (VAT) কমানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ, সোমবার লিটার প্রতি পেট্রোলের উপর থেকে ২.৮০ টাকা ও লিটার প্রতি ডিজেলের উপর থেকে ২.২০ টাকা শুল্ক কমিয়েছে মমতা সরকার। কেন্দ্র সরকারের শুল্ক কম করার সিদ্ধান্তের পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের রাজ্যবাসী খানিকটা স্বস্তি পেল বলা যায়। তবে এও জানা যাচ্ছে যে এই শুল্ক কম করার ফলে রাজ্যের প্রায় ৬৪১.৪৫ কোটি টাকা ক্ষতি হতে চলেছে।

বলে রাখি, গত শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন যে কেন্দ্র সরকার লিটার প্রতি পেট্রোলে ৮ টাকা ও লিটার প্রতি ডিজেলে ৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে প্রতি লিটার পেট্রোলে দাম কমে সাড়ে ৯ টাকা ও প্রতি লিটার ডিজেলে দাম কমে ৭ টাকা।

কেন্দ্র সরকারের তরফে এমন ঘোষণার পরই নানান বিজেপিশাসিত রাজ্য ছাড়াও রাজস্থান ও কেরল, এই দুই অবিজেপি রাজ্যগুলিও পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এতদিন এই ব্রাত্য ছিল পশ্চিমবঙ্গ। প্রশন উঠছিল কেন মমতা সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কম করছে না? তবে এবার কেন্দ্র সরকারের পথেই হাঁটল রাজ্য সরকারও। কমল পেট্রোপণ্যের শুল্ক।

তবে এদিন পেট্রোপণ্যের শুল্ক কম করার পর কেন্দ্র সরকারকে বিঁধতে ছাড়েন নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “বিজেপি সরকার সেস ওঠায়নি। ওটা আমরা পাই না বরং যায় কেন্দ্র সরকারের কাছে। লোকে এখন বলছে, অন্য রাজ্যগুলি নাকি অনেক ভ্যাট কমিয়েছে আর আমরা কমাইনি। আপনারা খবর নিয়ে দেখুন, বিজেপি শাসিত রাজ্য গুলি কেন্দ্রের কাছ থেকে কত টাকা পায় আর আমাদের প্রাপ্য কত। ওরা আমাদের ওপর শুধুমাত্র টাকার বোঝা চাপিয়ে যাচ্ছে”।

আরও অন্যান্য খবর