আগামীকাল থেকে ধর্মঘটের ডাক দিলেন পেট্রোল পাম্প মালিকরা, তেল কী আদৌ মিলবে, জেনে নিন

আগামীকাল থেকে পেট্রোল ও ডিজেল কিনবেন না পাম্প মালিকরা, আজ, সোমবার একথাই ঘোষণা করা হল। জানা যাচ্ছে, আগামীকাল সকাল ৬ট থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পাম্পের মালিকরা কোনও জ্বালানি কিনবেন না। কেন্দ্র সরকার হঠাৎ পেট্রোপণ্যের দাম কমানোয় ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আজ, সোমবার পাম্প মালিকদের তরফে জানানো হয়েছে যে গত শনিবার কেন্দ্র সরকার আচমকাই পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে নেওায় পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। কিন্তু এই বিষয়ে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এর জেরে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। এই কারণে আগামী ২৪ ঘণ্টা ডিপো থেকে তেল কিনবেন না বলে হুঁশিয়ারি শানিয়েছে পাম্প মালিক সংগঠন।

গত শনিবার, গত শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন যে কেন্দ্র সরকার লিটার প্রতি পেট্রোলে ৮ টাকা ও লিটার প্রতি ডিজেলে ৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে প্রতি লিটার পেট্রোলে দাম কমে সাড়ে ৯ টাকা ও প্রতি লিটার ডিজেলে দাম কমে ৭ টাকা। কিন্তু এর আগেই পাম্প মালিকরা বেশি টাকা দিয়ে তেল কিনে ফেলেছেন।

হঠাৎ পেট্রোল-ডিজেলের দাম কমে যাওয়ায় বেশি টাকা দিয়ে তেল কিনলেও তা বিক্রি করতে হচ্ছে কমে যাওয়া দামেই। এর জেরে লোকসানের মুখে পড়তে হচ্ছে পাম্প মালিকদের। এই কারণে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়েছে পাম্প মালিক সংগঠনের তরফে।

এদিকে আবার, আজ, সোমবারই লিটার প্রতি পেট্রোলের উপর থেকে ২.৮০ টাকা ও লিটার প্রতি ডিজেলের উপর থেকে ২.২০ টাকা শুল্ক কমিয়েছে মমতা সরকার। কেন্দ্র সরকারের শুল্ক কম করার সিদ্ধান্তের পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের রাজ্যবাসী খানিকটা স্বস্তি পেল বলা যায়। তবে রাজ্য সরকারেরও পেট্রোপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্তের জেরে পাম্প মালিকরা নিজেদের এই সিদ্ধান্ত ২৪ ঘণ্টার জন্যই জারি রাখবেন, নাকি এর সময়সীমা আরও বাড়বে, এখন সেটাই দেখার। তবে পাম্প মালিক সংগঠন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের এই সমস্যার যদি সমাধান না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

RELATED Articles