‘আপনি কেন অভিনেতার পেটে লাথি মেরে অভিনয় করতে এলেন’, কেকে-র মৃত্যুর প্রসঙ্গ নিয়েই এবার রূপঙ্করকে বেলাগাম আক্রমণ স্বস্তিকার

গত মঙ্গলবার কলকাতাতে অনুষ্ঠান করতে এসে মৃত্যু হয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র। তাঁর মৃত্যুকে ঘিরে নানান বিতর্ক শুরু হয়েছে। আঙুল উঠেছে অনুষ্ঠানের আয়োজকদের দিকে। এই ঘটনায় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচিকেও আক্রমণ করেছেন অনেকেই। এবার এই বিষয়ে সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তাঁর কথায়, প্রতিবাদ এখনও ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুণ্ডামিটা চলতেই থাকবে। এরপরই রূপঙ্কর বাগচিকে সরাসরি আক্রমণ করে তিনি প্রশ্ন করেন, “আপনি তো খুব ভালো গান। ওটাই আপনার পেশা। তাহলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?” অভিনেত্রীর অভিযোগ, রূপঙ্কর যদি না আসতেন, তাহলে তিনি নিজেকে প্রমাণ করতে পারতেন। রূপঙ্করও তো একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন।

রূপঙ্করকে নিয়ে বিতর্ক শুরু হয় গত মঙ্গলবার রাতে। ওইদিন নজরুল মঞ্চে ছিল কেকে-র অনুষ্ঠান। সেদিন একটি ভিডিও পোস্ট করে রূপঙ্কর বলেন, “হু ইজ কেকে”। বাংলার কয়েকজন গায়কের নাম নিয়ে তাদের কেকে-র থেকে উচ্চমানের বলে দাবী করে রূপঙ্কর বলেন, “আমাদের নিয়েও একইভাবে মাতামাতি করুক বাংলা”।

তাঁর দাবী ছিল যে ভিন্ন ভাষার শিল্পীরা এসে বাংলার শিল্পীদের অন্নে ভাগ বসাচ্ছেন। রূপঙ্করের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন নেটিজেনরা। সকলে দাবী করেন যে কেকে-র এমন জনপ্রিয়তা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপঙ্কর। আর সেদিন রাতেই কেকে-র আকস্মিক মৃত্যু এই বিতর্কে যেন ঘি ঢালে।

এই বিতর্কে স্বস্তিকা বলেন, “আর আমার আরও একটা প্রশ্ন আছে। অভিনেতা/অভিনেত্রীরা যখন মানুষকে এন্টারটেন করার জন্য গান গাওয়ার চেষ্টা করেন, সবাই সেটা দারুণ পারেন তা নয়। অভিনেতারা সব পারেন এবং সব করবেন তা তো হয় না। কিন্তু গ্রাম হক বা শহরতলী, স্টেজে গান, নাচ ছাড়া বেশি কিছু করার নেই। ম্যাজিক তো দেখানো যায় না, তখন আমাদের খোরাক বানানো হয়। ট্রোল করা হয়। অপমান, খিল্লি, মিম কোনও কিছুই বাদ থাকে না। কিন্তু আমাদের কাজটা এতটাই সহজ যে অন্য প্রফেশনের সবাই এটা করতে চায় এবং করেও। ডাক্তাররা তাঁদের কাজের ফাঁকে এসে শুটিং করে যান, চার-পাঁচটা নাম তো এখনই বলে দিতে পারব। ব্যাঙ্কের চাকরিজীবীরাও পর্দায় মুখ দেখাতে চায়, দেখায়ও। প্রফেসর, টিচার, বিভিন্ন প্রফেশনের লোকেরা নাম লিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা যাঁরা শুধুই অভিনয় করি, তাঁরা কিন্তু ইচ্ছে করলে টুক করে গিয়ে একদিন হাসপাতালে বা ব্যাঙ্কে কাজ করতে পারি না”।

‘আপনি কেন অভিনেতার পেটে লাথি মেরে অভিনয় করতে এলেন’, কেকে-র মৃত্যুর প্রসঙ্গ নিয়েই এবার রূপঙ্করকে বেলাগাম আক্রমণ স্বস্তিকার

রূপঙ্করের দিকে আঙুল তুলে স্বস্তিকা বলেন, যিনি গানে পারদর্শী কেন তিনি নিজের পেশাতেই সন্তুষ্ট থাকবেন না। যুক্তিও দিয়েছেন, “রূপঙ্করের গান শোনার জন্য টিকিট বিক্রি হতে পারে। কিন্তু ওঁর অভিনয় দেখার জন্য কি কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন”? স্বস্তিকা তোপ দেগেছেন পরিচালক, প্রযোজকদের দিকেও। কেন তাঁরা অভিনেতাদের সুযোগ না দিয়ে একজন গায়ককে সুযোগ দিচ্ছেন? রূপঙ্করের গান শোনা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েন নি স্বস্তিকা। তিনি বলেন, “এই ঘটনার পর থেকে কী করব জানি না। আমাদের তো সবার স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি। দু’দিন চেঁচাই। তার পর সবাই সব ভুলে যাই”।

RELATED Articles

Leave a Comment