এখন সোশ্যাল মিডিয়ার যুগে নানান সময় নানান ধরণের কত ভিডিও আমাদের চোখে পড়ে। কোনও ভিডিও দেখে আমরা আনন্দ পাই, কোনও ভিডিও আমাদের চোখে জল আনে তো আবার কোনও ভিডিও আমাদের আপ্লুত করে। কোনও ভিডিওতে কোনও সাহসিকতার পরিচয় পেলে আমাদের মন ভালো হয়ে যায়। এবার এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হল।
সেতুর উপর দিয়ে যেতে যেতে হঠাৎই যান্ত্রিক গোলযোগ ঘটে একটি ট্রেনে। ট্রেনে এয়ার লিকেজের সমস্যা হচ্ছে কী না, তখনই দেখার প্রয়োজন পড়ে। তা না হলে কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু সেতুর উপর দিয়ে ট্রেনের নীচে ঢোকা বেশ ঝুঁকিপূর্ণ কাজ।
এমন পরিস্থিতিতে এক রেলকর্মী জীবনের ঝুঁকি নিয়েও সেতুর উপর হামাগুড়ি দিয়ে প্রবেশ করেন ট্রেনের তলায়। হামাগুড়ি দিয়েই দেখেন যে কী সমস্যা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও টুইট করা হয় রেলমন্ত্রকের তরফে। এতে বলা হয়েছে যে রেলকর্মীরা ট্রেনের যাত্রা স্বাভাবিক রাখতে কীভাবে ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন।
রেলের তরফে জানা গিয়েছে যে ওই কর্মীর নাম গণেশ ঘোষ। সহকারী লোকো পাইলট পদে চাকরি করেন। তবে কবে, কোথায়, কোন ট্রেনের তলায় ঢুকে তিনি কাজ করেন, তা উল্লেখ করা হয়নি রেল মন্ত্রকের টুইটে। এর সঙ্গে গণেশের সাহসিকতার ভিডিও-ও পোস্ট করা হয়েছে টুইটারে।
https://twitter.com/RailMinIndia/status/1538771244061196289?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1538771244061196289%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fassistant-loco-pilot-of-indian-railways-ganesh-ghosh-crawl-in-the-tight-space-beneath-the-train-dgtl%2Fcid%2F1351831
রেল মন্ত্রকের তরফে টুইটে লেখা হয়, “রেল যাত্রীদের সেবা ও সুরক্ষার জন্য সবসময় সমর্পিত। রেলসেবকেরা দিনরাত যাত্রীদের রক্ষার জন্য কাজ করেন। তারই একটা উদাহরণ গণেশ ঘোষের এই সাহসিকতা”।






