জি বাংলার ‘মিঠাই’ দর্শকদের পছন্দের ধারাবাহিক। নেট মাধ্যমে অন্যান্য ধারাবাহিকগুলির মতো এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের ট্রোলড হতে দেখা গেছে। ‘মিঠাই’তে সিদ্ধার্থের বোন নীপার চরিত্রে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে।
নীপার চরিত্রে তাঁকে বেশ পছন্দ করছেন দর্শকরা। তবে তার বোনের জন্য এবার তাকে ট্রোলড হতে হ’ল। বোন তার অভিনয় নিয়েও প্রশ্ন তুললেন। ঘটনাটি ঠিক কী ঘটেছে?
জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ বোন ঐন্দ্রাক্ষী সাহাকে নিয়ে আসেন অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। সেখানে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ঐন্দ্রাক্ষী জানান, ‘এত ন্যাকামি। ও তো ওখানে ন্যাকামিই করে।’
তার এই উত্তর শুনে হাসতে শুরু করে সঞ্চালক থেকে দর্শক সকলে। এমনকি ঐন্দ্রিলাকে হাসতে দেখে নেটিজেনদের দাবি ঐন্দ্রিলা এই ব্যাপারটিতে সম্মতি জানিয়েছেন। দর্শকরা বলছেন, শেষ মেশ নিজের বোনের কাছে ট্রোলড হলেন অভিনেত্রী।





