ধারাবাহিক, ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। কাজ করেছেন বহু ধারাবাহিকে। জনপ্রিয় ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে দেখা গেছিল তাঁকে। এছাড়াও ‘মৌ এর বাড়ি’, ‘পৌষ ফাগুনের পালা’, প্রভৃতি ধারাবাহিকে দেখা গেছে। যীশু সেনগুপ্ত’র নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেভাবে সিনেমাতে দেখা গেলো না তাঁকে।
১৯৯৭ সালে ডিডি বাংলার ‘সীমারেখা’ ধারাবাহিকে তাঁর প্রথম আত্মপ্রকাশ। তাঁর বাবা ছিলেন থিয়েটার জগতের মানুষ।
কিন্তু কোনওদিন ভাবেননি তিনি অভিনয় করবেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী। বাবা মারা যাওয়ার পর তাঁর কাকা অর্জুন ভট্টাচার্যের হাত ধরে সীমারেখা’ ধারাবাহিকে আসা। দু’-তিনটে শুট দেওয়া পরই অফার লেটার চলে আসে তাঁর কাছে।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলা সিনেমা নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গেলো অভিনেত্রীকে।
তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখন সময় পাল্টেছে এখনকার ছবি আর ছবির গল্প অনেক তফাৎ। প্রচুর ভালো অফার পেয়েছি কিন্তু সেই অফার গুলো নেওয়ার মতো মানসিকতা তাঁর ছিল না। এমনকি তিনি জানালেন এত সাংঘাতিক অফার সেগুলো যে তারপর থেকে আর বড়ো[পর্দায় আসার ইচ্ছাটাই চলে গেছে।
তবে অভিনেত্রীর ছোট পর্দায় আটকে থাকার আফসোস হয় না। তিনি লাজুক এবং সাংসারিক। তিনি কাজ পেয়ে থাকেন। পাঁচটা লোক তাঁর অভিনয় দেখেন এটাই তাঁর কাছে অনেক প্রাপ্তি বলে জানিয়েছেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।






