Breaking: দেবী ‘কালী’কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পাশে নেই দল, তৃণমূলকে পরিত্যাগ করলেন মহুয়া মৈত্র!

দেবী ‘কালী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর সেই বক্তব্যের পরই তৃণমূলের (TMC) টুইটার হ্যান্ডেল (Twitter) থেকে স্পষ্ট জানানো হয় যে তৃণমূল নেত্রী যে মন্তব্য করেছেন, তা দল একেবারেই অনুমোদন করে না। এই বক্তব্য সম্পূর্ণ নেত্রীর ব্যক্তিগত বক্তব্য।

এরপরই মনে করা হচ্ছিল যে দলের সঙ্গে দূরত্ব বাড়বে মহুয়া মৈত্রের। দল হয়ত নেত্রীর বিরুদ্ধে কোনও করা পদক্ষেপ নিতে পারে বলেও মনে করা হচ্ছিল। তবে এমন আবহে এবার তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে আনফলো করে দিলেন মহুয়া নিজেই। এর জেরে জল্পনা যেন একটু অন্যদিকে মোড় নিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ফলো করছেন তিনি।

প্রসঙ্গত, গত শনিবার একটি পোস্টার টুইট করে পরিচালক লীনা মানিমেকালাই। এই পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা যাচ্ছে। ধূমপান করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর হাতে ধরা LGBTQ+-এর একটি পতাকা। এই পোস্টারকে নিয়েই ছড়ায় ব্যাপক বিতর্ক।

নেটিজেনদের একাংশের অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন লীনা মানিমেকালাই। অবিলম্বে ওই পোস্টার বাতিলের দাবী জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকী পরিচালককে গ্রেফতারির দাবীও তুলেছেন অনেকেই। ‘গও মহাসভা’র নেতা অজয় গৌতম ওই ছবি এবং পোস্টারের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ জানান।

এই ঘটনায় তথ্যচিত্রের পরিচালকের পাশে দাঁড়ান মহুয়া মৈত্র। গতকাল, মঙ্গলবার মহুয়া মৈত্র বলেন, “আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান”।

তাঁর এই মন্তব্যের পরই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় যে মা কালীকে নিয়ে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত। দল তাঁর এই মন্তব্যকে যে সমর্থন করে না, তা স্পষ্ট জানিয়ে দেয় ঘাসফুল শিবির।

Breaking: দেবী ‘কালী’কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পাশে নেই দল, তৃণমূলকে পরিত্যাগ করলেন মহুয়া মৈত্র!

মহুয়া মৈত্রের এই মন্তব্যকে ঘিরে বিজেপিও হইচই শুরু করে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবী জানান। অনেকেই বলেন যে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জন্য তাঁকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। এবার তৃণমূলও কী তাহলে মহুয়া মৈত্রের সঙ্গে তাই-ই করবে? তবে এসবের মধ্যেই তৃণমূলকে আনফলো করে দিলেন মহুয়া নিজেই।

RELATED Articles