ভয়ংকর সংকট অমরনাথ যাত্রায়। মেঘভাঙা বৃষ্টির জেরে অমরনাথ গুহার কাছে নেমে আসে বিপর্যয়। বিপুল এই বৃষ্টির জেরে পুণ্যার্থীদের একাধিক তাঁবু ভেসে গিয়েছে। আহত হয়েছেন ৪৮ জন। এখনও নিখোঁজ ৪০ জন। ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা।
উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ, সেনা এবং আইটিবিপির জওয়ানরা। হেলিকপ্টারে করে ভক্তদের উদ্ধারের কাজ চলছে। সারা রাত ধরে চলেছে উদ্ধারকার্য। প্রাণ নিয়ে সোনমার্গে ফিরেছেন বহু পুণ্যার্থী। তবুও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভুলতে পারছেন না তারা।
ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। কেউ কেউ বলছেন ভগবানের দয়ায় প্রাণ নিয়ে ফিরেছেন। হাসপাতালে উত্তরোত্তর বেড়েই চলেছে ভিড়। জরুরি পরিস্থিতিতে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে জম্মু-কাশ্মীরের স্বাস্থ্য দফতরের তরফে। সমস্ত আধিকারিকদের মোবাইল ফোন অন রাখার করা নির্দেশ দেওয়া হয়েছে।
#AmarnathCaveCloudBurst | ITBP troops carried out rescue operation in cloudburst affected area at the lower Amarnath Cave site
(Source: ITBP)
As per official data, 13 people died and 48 got injured. pic.twitter.com/vZSteURIOX
— ANI (@ANI) July 8, 2022
গতকাল, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবেদনা জানিয়ে টুইটে লেখেছন, “অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে উদ্বিগ্ন। মৃতদের পরিবারকে সমবেদনা। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। উদ্ধারকার্য চলছে। সমস্ত রকমের সাহায্য করা হচ্ছে”। সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র তরফেও।
#AmarnathCaveCloudBurst | Directorate of Health Services, Kashmir cancelled all leaves of the staff (Regular/Contractual) and directed them to report to duties immediately. All the officers directed to keep their mobiles switched on. pic.twitter.com/h8as2MKTfV
— ANI (@ANI) July 8, 2022
উল্লেখ্য, গতকাল, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাহাড় থেকে আচমকাই নেমে আসে জল ও কাদামাটি। তা হুড়মুড়িয়ে ঢুকে যায় অমরনাথ গুহার কাছে থাকা তাঁবুগুলিতে। এর জেরে ২৫ টি তাঁবু ভেসে যায়। দুর্ঘটনার পর এনডিআরএফ, অমরনাথ শ্রাইন বোর্ড ও জম্মু-কাশ্মীর সরকারের তরফে কয়েকটি হেল্পলাইন খোলা হয়েছে।






