লোন অ্যাপ নাকি টাকা নেওয়ার ফাঁদ! প্রতিবেশী দেশ নেপাল থেকে কলকাতাবাসীর টাকা গায়েব করছে চীনারা

বর্তমান যুগে চুরি- ডাকাতি, টাকার প্রতারনার খবর শিরনামে থাকে প্রায়ই। সেই টাকা যাচ্ছে চিনা জালিয়াতিদের কাছে। গত কয়েক মাসে ভুয়ো ঋণ অ্যাপ সংক্রান্ত অন্তত আটটি জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে।। যার তদন্ত করছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমাদের প্রতিবেশী দেশ নেপালে বসে আছে চিনা জালিয়াতিরা। নেপালে কল সেন্টার খুলে সেখানকার হিন্দি এবং ইংরেজি জানা ছেলে মেয়েদের কাজে নিয়ে লোন দেওয়ার নামে ফোন করছেন কলকাতাবাসীদের। অথবা তাদের পাঠানো লিঙ্কে ক্লিক করলেই টাকা চলে চাচ্ছে তাদের কাছে।

অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ মাদুরাই সহ দেশের বিভিন্ন জায়গা থেকে চক্রের মাথাদের গ্রেপ্তার করেছে। এমনকি জানা যাচ্ছে, চিনা জালিয়াতিরা সোশ্যাল মিডিয়া থেকে মুখের ছবি তুলে ‘মর্ফ’ করে অশ্লীল ছবি আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা পুলিশ এই জালিয়াতিদের বিষয়ে বিদেশ মন্ত্রকের সাহায্য নিয়ে নেপাল সরকার সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়া, সতর্কমূলক প্রচার চালিয়ে যাচ্ছেন তারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles