মাইক্রোসফটের অন্যতম কর্ণধার বিল গেটস একটি বড় ঘোষণা করেছেন। নিজের ২০ বিলিয়ন মার্কিন ডলার বিল ও মেলিন্দা গেটসের সংস্থায় দান করেছেন বলে জানালেন বিল গেটস। এই সংস্থা যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানালেন মাইক্রোসফটের কর্ণধার।
গত ১৩ই জুলাই একটি ব্লগ পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিল গেটস। তিনি জানান যে তাঁর ও তাঁর প্রাক্তন স্ত্রী এই সংস্থা বর্তমানে তাদের বার্ষিক খরচ বৃদ্ধি করছে। ২০২৬ সালের মধ্যে ৯ বিলিয়ন ডলারেরও বেশি বৃদ্ধি হতে পারে খরচ। এই কারণেই ২০ বিলিয়ন ডলার দান করছেন বিল গেটস।
সূত্রের খবর, করোনা অতিমারি পূর্ববর্তী সময়ে এই সংস্থার হাতে মোট অর্থের পরিমাণ ছিল ৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াতে চলেছে ২০ বিলিয়ন মার্কিন ডলারে।
বলে রাখি, বিল এবং মেলিন্দা গেটসের ফাউন্ডেশন নানারকম সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। এই ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই সংস্থা যে আরও ভালোভাবে এই ধরণের সামাজিক কাজকর্ম করতে পারবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
বিষয়টি নিয়ে মুখ খুলে বিল গেটস তিনি বলেন, “আমি যে টাকা দিচ্ছি, সেই টাকা কোনওরকম ত্যাগস্বীকারের জায়গা থেকে নয়। বরং আমি এই চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করে থাকি। আমি কাজ ভালোবাসি। এও মনে করি আমার নিজের সমস্ত সম্পদ সমাজকে নিজের মত করে ফিরিয়ে দেওয়া উচিত। কিছু বড় কারণের জন্য, কিছু মানুষের জীবনে প্রভাব তৈরি করার জন্য এই কাজ করা উচিত”।
As I look to the future, I plan to give virtually all of my wealth to the foundation. I will move down and eventually off of the list of the world’s richest people.
— Bill Gates (@BillGates) July 13, 2022
টুইটার থ্রেডে বিল গেটস জানান, মহামারি, ইউক্রেন সংকট ও জলবায়ু সংকট মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের বার্ষিক খরচ ৬ বিলিয়ন ডলার থেকে ৯ বিলিয়ন ডলারে উন্নীত করবে।
তিনি আরও বলেন, “ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার সম্পদ এই ফাউন্ডেশনে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে আমার সম্পদ কমতে থাকবে এবং বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে আমার নাম বাদ পড়বে”।
I have an obligation to return my resources to society in ways that have the greatest impact for reducing suffering and improving lives. And I hope others in positions of great wealth and privilege will step up in this moment too.
— Bill Gates (@BillGates) July 13, 2022
টুইটারে বিল গেটস আরও লেখেন, “আমার একটি বাধ্যবাধকতা আছে যে, আমার সম্পদ সমাজকে এমনভাবে ফেরত দিতে হবে যা মানুষের দুঃখকষ্ট কমানো ও জীবনমান উন্নত করার ক্ষেত্রে প্রভাব ফেলবে। আমি আশা করি, অন্যান্য যাদের এরকম প্রচুর সম্পদ রয়েছে, তারাও এই মুহুর্তে এগিয়ে আসবেন”।
I am very proud of the foundation’s role in helping solve big problems like preventing pandemics, reducing childhood deaths, eradicating diseases, improving food security and climate adaptation, achieving gender equality, and improving educational outcomes.https://t.co/D8rJrdoPOE
— Bill Gates (@BillGates) July 13, 2022






