আপনারা সকলে নিশ্চই বিহারের দশরথ মাঝি’র কথা শুনেছেন। যিনি একার হাতে ২২ বছরের চেষ্টায় আস্ত পাহাড় কেটে বানিয়ে ফেলেছিলেন রাস্তা। তিনি পরিচিত হয়ে ওঠেন, ‘মাউন্টেন ম্যান’ নামেও।
ঠিক এমনই এক “দশরথ মাঝি”-র প্রসঙ্গ উঠে এল মধ্যপ্রদেশ থেকে। জানা গিয়েছে সেখানে এক ব্যক্তি তাঁর স্ত্রীর জন্য পাহাড় কেটে আস্ত একটি কুয়ো খনন করে ফেলেছেন। মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা হরি সিংয়ের স্ত্রী সিয়াবতী জল আনতে ২ কিলোমিটার হেঁটে যেতেন। তাই স্ত্রীর কষ্ট দূর করতে আস্ত কুয়ো কেটে ফেললেন তিনি।
সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, তিন বছরে এখনও পর্যন্ত ২০ ফুট চওড়া ও ৬০ ফুট গভীর কুয়ো খনন করেছেন। বর্তমানে অল্প জল বের করা হলেও খনন এখনও চলছে।
হরি সিং পঞ্চায়েতের কাছে বহুবার সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনওরকম সাহায্য না পেয়ে নিজেই খনন কার্য শুরু করেছেন। যতদিন না ব্যবহারযোগ্য জল পাওয়া যাচ্ছে তিনি খনন চালিয়ে যাবেন।





