গতকাল অর্থাৎ শনিবার বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। শনিবার একটি পথ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নিল শিশুকন্যা। কিন্তু দুর্ঘটনা স্থলেই মারা যায় মা- বাবা ও বড়ো দিদি।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশে ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। স্থানীয়রা বলছেন, বেসরকারি ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রাফি করে বেরিয়ে স্বামী-স্ত্রী এবং তাঁদের বড় মেয়ে রাস্তা পার করছিল। সেই সময় একটি বেপরোয়া ট্রাক তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
কিন্তু ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বার পেট ফেটে ফুরফুরে এক সন্তান জন্ম নেয়। দুর্ঘটনায় সদ্যোজাতর একটি হাত ভাঙলেও বর্তমানে সুস্থ রয়েছে সে।
জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গির আলম এবং তাঁর স্ত্রী রত্না বেগমক। শনিবার তাঁরা বড়ো মেয়ে সনজিদাকে নিয়ে ক্লিনিক থেকে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার করার সময়ই দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। সদ্যজাত কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ত্রিশাল থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ‘নিহত স্বামী তাদের পাঁচ বছরের সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও সন্তান মারা যায়।’





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!