‘মারুন, টিপুন, শিখুন…’ হোডিংয়ের ভাষায় অশালীন শব্দ! ব্যান্ডেলে চাঞ্চল্যকর পরিস্থিতি

এ কেমন হোডিং! শুক্রবার সকালে ব্যান্ডেল স্টেশনের সামনে ও সাবওয়ের উপর এবং চুঁচুড়া শহরের একাধিক জায়গায় লাল রঙের হোর্ডিংয় পড়েছে। যেখানে এই শব্দগুলির ব্যবহার হয়েছে। কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রথমিকভাবে দেখলে মনে হয়, এই লাল রঙের হোর্ডিংগুলি কোনও চটুল বিজ্ঞাপনের অংশ। ‘নিখরচায় লাইন মারুন’, ‘লাইনে ঢুকতে টিপুন!’ ‘লাইন মারতে শিখুন!’ লাল রঙের হোর্ডিংয়ের এই লাইনগুলো লেখা।

তীব্র নিন্দার ঝড় উঠেছে স্থানীয় মানুষদের মধ্যে। এলাকাবাসীর কথায়, যে বা যাঁরা বা যে সংস্থা এই বিজ্ঞাপন দিয়েছে তাদের অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত। এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন তাঁরা।

ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতু সিং বলেন, ‘আমি বাংলা ভালো করে পড়তে পারি না। তবে পড়ে ভাবছি আমি যেটা ভাবছি তা কি আদতে লেখা! মনে হয়েছে এই ধরনের শব্দ ব্যবহার না করাই ভালো। ভেবেচিন্তে বিজ্ঞাপন দিন। এটা কী ধরনের বিজ্ঞাপন! এতে শিশুদের মনের উপর প্রভাব পড়তে পারে।’

তবে এরআগে কোনও বিজ্ঞাপন এভাবে শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে কিনা, তা মনে করতে পারছেন না ব্যান্ডেলের বাসিন্দারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles