রেল লাইন, রাস্তাঘাট পার হবার সময় দুদিক দেখতে হয়। একথা সবাই বলে থাকেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি বলতে বাধ্য উপরের কথাটি মেনে চলা উচিত ।
গত মঙ্গলবার ট্যুইটারে আইএএস অফিসার আওয়ানিশ শরন একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, কোনও স্টেশনে ঢোকার আগে একটি ট্রেন দাঁড়িয়েছিলো। সেখান থেকে যাত্রীরা নেমে অন্যদিকে যাচ্ছিলেন লাইন টপকে। সেই সময় অপরদিক থেকে বেশ গতিতে আরও একটি ট্রেন চলে আসে।
এক ভদ্রমহিলা কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান। ভিডিওতে বাংলাও শুনতে পাওয়া । ‘ট্রেন আসছে সরে যাও’ এরকম শব্দ শোনা যাচ্ছে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
https://twitter.com/GabbbarSingh/status/1549327829216931847?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549327829216931847%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-37723178842993187488.ampproject.net%2F2207071723000%2Fframe.html
অধিকাংশ নেটিজেনরা লিখেছেন, সময় বা টাকা বাচানোর জন্য জিবনে এতো ঝুঁকি নেওয়ার কোনও প্রয়োজন নেই। একজন লিখেছেন, ‘রিক্সার ২০ টাকা বাঁচানোর ধান্দায় থাকা লোকজন।’






