ডাইনি অপবাদে বাঁশ পেটা ১৫ জন বিবাহিত মহিলাকে! আক্রান্ত একটি ছেলেও

বর্তমান সমাজে মানুষ এখনও এই সমস্ত ঘৃন্য কাজ করতে পারে। ডাইনি অপবাদে একসঙ্গে ১৫ জন গ্রাম ছাড়া। এমনকি বাঁশদিয়ে পেটানো হ’ল তাদের।

ঘটনাটি ঘটেছে মালদহের আদিবাসী অধ্যুষিত গ্রাম ইন্দ্রসোহেলে। ওই গ্রামে শিক্ষার হার মাত্র ৩০ শতাংশ। সম্প্রতি এলাকার বহু মানুষের মধ্যে সর্দি, কাশি জ্বরের উপসর্গ দেখা দিলে দক্ষিণ দিনাজপুর থেকে এক জানগুরুকে ডেকে আনা হয়। সেই গুনিন ১৫ জন মহিলাকে ডাইনি বলে অভিযুক্ত করেন।

এরপর গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে গ্রামের মোড়ল ওই ১৫ জন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করার নিদান দেন। এমনকি এক মহিলার ছেলে এর প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

আক্রান্ত যুবকের কথায়, ‘গ্রামে অসুখ হচ্ছে বলে আমার মাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে। ডাইনি বলে কিছু হয় না। আমি তার প্রতিবাদ করেছিলাম বলে আমাকে বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয়েছে।’

আরও অন্যান্য খবর