বিতর্ক তাতে কী! শুরু হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আবেদন করুন আজই

শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। প্রশিক্ষিত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অথবা ডিএসএসএসবিটে নিয়োগ হবে । এছাড়াও আরও অন্যান্য কিছু পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই থেকে ২৭ অগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। শিক্ষক ও অন্যান্য পদে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীরা dsssbonline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন ছাড়া অন্য কোনও পদ্ধতিতে আবেদন করা হবে না। এই পদের বিস্তারিত নিচে দেওয়া হ’ল—

১. এই পদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
২. এই পদে মোট ৫৪৭টি শূন্যপদ রয়েছে।
৩. এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
৪. আবেদনকারীদের ওয়ান টায়ার অথবা টু টায়ার টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হতে পারে।
৫. এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

বাকি আবেদন ও বিস্তারিত জানতে www.dsssbonline.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর