সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই ব্যতিক্রম। জড়িয়েছেন নানা সমালোচনায়। ট্রোলার এক হাতে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ অভিনেত্রী। এবার লিঙ্গভেদ দূর করতে প্রচারে নেমেছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছন তিনি। যেখানে দেখা যাচ্ছে, কালো পাঞ্জাবি ও সাদা ধুতি পড়েছেন স্বস্তিকা। পুরুষ পোশাকে লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। যদিও এর আগে তাঁকে এই বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। স্বস্তিকাকে এই রূপে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে স্বস্তিকা লিখলেন, ‘আমরা নারীরা অনেক বেশি শক্তিশালী। আমাদের অন্য কারও প্রয়োজন পড়ে না নিজেদের বিশ্বাসকে তুলে ধরার জন্য। আমরা আজকেও দেবী, প্রত্যেকদিনই দেবী!’
View this post on Instagram
সম্প্রতি প্রকাশ পেয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা ‘শ্রীমতী।’ সেই ছবি শো টাইম ও হল কমে আসায় সোশ্যাল মিডিয়ায় বারবার সোচ্চার হয়েছিলেন স্বস্তিকা। দর্শকদের অনুরোধ করেছেন, হলে গিয়ে সেই ছবি দেখার জন্যও।





