শ্রাবণ মাস শিব পুজোর আরাধনার জন্য বিশেষ মাস। এই পবিত্র মাসে শুধু শিব পুজোয় নয়, অনেক রকম ব্রতও পালিত হয়। তার মধ্যে অন্যতম নাগ পঞ্চমী। শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে পুজিত হয় অধিদেবতা নাগরাজ।
পৌরাণিক মতে, দেবী মনসার মধ্যস্থতা সর্প নিধন যজ্ঞের সমাপ্তি ঘটার কারণে এই নাগপঞ্চমী ব্রত পালন করা হয়। কাল সার্প দোষ নিবারণের জন্য এটি একটি বিশেষ দিন। এবছর কালসর্প দোষ কাটানোয় বিশেষ ফল পাবেন। কারণ নাগপঞ্চমীর দিনে ‘শিব যোগ’ তৈরি হয়েছে।
২০২২ বিশেষ নাগ পঞ্চমীর শুভ নির্ঘন্ট
পঞ্চমী তিথির শুরু : ২ অগস্ট সকাল ৫টা ৫৫মিনিট থেকে।
পঞ্চমী তিথির সমাপ্ত : ৩ অগস্ট, সকাল ৫টা ৪২ মিনিটে।
নাগ পঞ্চমী পূজার মুহুর্ত : ২ অগাস্ট ভোর ৫টা ৪২ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত।
মুহূর্তের সময়কাল: ২ ঘন্টা ৪১ মিনিট।
জেনেনিন নাগ পঞ্চমী পূজার পদ্ধতি
সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিন। স্নানের পর বাড়ির মন্দির বা ঠাকুরের কাছে প্রদীপ জ্বালান। এই পবিত্র দিনে শিবলিঙ্গে জল নিবেদন করবেন। সাপের দেবতার পূজা করুন। সাপের দেবতাকে দুধ নিবেদন অবশ্যই করবেন। মহাদেব ও দেবী পার্বতী ও গজাননেরও নৈবেদ্য নিবেদন করুন। সাপের দেবতার পূজা করুন। সম্ভব হলে এই দিনেও উপবাস রাখতে পারেন।





