তাঁকে ফতোয়া জারি করেও দমানো যাচ্ছে না। হেরে গিয়ে পিছিয়ে আসার পাত্রী নয় সে। গান তাঁকে সুখ্যাতি করেছে, সেই গানকে নিয়েই বাঁচতে চাই জনপ্রিয় ‘হর হর শম্ভু’ গানের গায়িকা ফরমানি নাজ।
ইন্ডিয়ান আইডল খ্যাত এবং গায়িকা ইউটিউবার ফরমান নাজের ‘হর হর শম্ভু’ গানটি কোটি কোটি মানুষের মন জয় করেছে। ধর্মে মুসলিম হয়ে এই গান গাওয়ায় তাঁর বিরুদ্ধে জারি হয়েছে দেওবন্দের এক মওলানার ফতোয়া। কিন্তু সে থেমে থাকার মেয়ে নয়।
গায়িকা নিজের স্টুডিও-র সেটআপকে সবার সামনে তুলে ধরছেন। যা দেখে দর্শকরা অবাক। নিজের স্টুডিওতে একটি মন্দির বানিয়েছেন তিনি। যা দেখেই চমকে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি নিজের স্টুডিও সেটআপ ঘুরে ঘুরে দেখালেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে যে কেউ বুঝতে পারবেন কতটা পরিশ্রম করে নিজের সুর প্রতিষ্ঠা করছেন ফরমান নাজ।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে তাঁর ১ কোটি টাকার স্টুডিও ঘুরে দেখান তিনি। টাইটেলে তিনি লেখেন, ‘এক কোটি টাকার স্টুডিও, আমার পরিশ্রম এবং আপনাদের প্রার্থনায় তৈরি এই স্টুডিও আজ দেখাব আপনাদের।’ সেখানেই দেখা যায় একটি ঘরে মন্দির তৈরি করেছেন তিনি।





